শহর জুড়ে হয়ে গেল রোটারী ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি "হরিয়ালি"



সবুজের সমারোহ বাংলার প্রতিটি কোণায় গড়ে তুলতে বদ্ধ পরিকর রোটারী ক্লাব। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিট৩২৯১,আন্তর্জাতিক এই ক্লাবের সাথে হাত মিলিয়ে সহযোগিতা করছে রোটারেক্ট ডিস্ট্রিট। ২০শে আগস্ট ই এম বাইপাসে সবুজ ভূমি গড়তে সকল সদস্যদের উপস্থিতিতে প্রায় তিনশত চারা গাছ এদিনের অনুষ্ঠানের মাধ্যমে রোপন করা হয়। কে এম ডি এর সাহায্যে কলকাতার নানান স্থানে এইভাবে বৃক্ষরোপন কর্মসূচি চলছে। 


এদিন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিট৩২৯১এর গভর্নর শ্রী প্রবীর চ্যাটার্জী জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা  আমাদের কর্তব্য। গাছ থেকে আমরা পাই অক্সিজেন, জল। ফলে এই সবুজের বাহারে আমাদের জীবন বাঁচে।মানুষের জন্য যেহেতু আমরা কাজ করতে বদ্ধপরিকর, আমরা আমাদের দায়িত্ব থেকে সরতে পারি না। তাই এই ধরনের কর্মসূচি আমাদের।

এদিনের বৃক্ষরোপন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার ও গায়ক সুরজিৎ চ্যাটার্জি -সহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা। তারা সকলেই জানান, সবুজ ধ্বংস না করে তার বৃদ্ধি করা হোক একমাত্র লক্ষ্য। তাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে, প্রাণিকুল বাঁচবে। যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে তাতে পৃথিবীর বায়ুর পরিবর্তন হচ্ছে, ফলে উষ্ণায়নে সবকিছুই পাল্টে যাচ্ছে। তাই সবুজকে বাঁচিয়ে এগিয়ে চলার শপথ নিয়ে রোটারী'র এই প্রয়াস যা এক নতুন নজির সৃষ্টি করছে।





Comments