রোজভ্যালি-কাণ্ডে এবার প্রসেনজিতের পর এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী সপ্তাহেই তাঁকে দেখা করতে বলা হয়েছে বলে জানা যায়। ইডি সূত্রে খবর, রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী৷ কেন বিদেশ ভ্রমণের খরচ জোগালো রোজভ্যালির সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু, সে বিষয়ে তথ্য পেতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছে৷ বেশ কয়েকটি সিনেমায় প্রযোজনা করেছিল ওই সংস্থা । ফলে রোজভ্যালি বেশ কয়েকটি সিনেমার স্বত্ব কিনেছিল।তারই মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সে বিষয়ে জিজ্ঞাসাবাদে আগামী ১৯ কিংবা অথবা ২১ জুলাই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব অভিনেত্রী ঋতুপর্ণার।

Comments
Post a Comment