আসছে রাজীব প্রোডাকশনের নতুন ছবি 'মিষ্টি সুর'

ওটিটি প্ল্যাটফর্মে শীঘ্রই মুক্তি পাবে তুহিন সিনহা'র "মিষ্টি সুর"

নিজস্ব প্রতিনিধি,কলকাতা,৮ আগস্ট : কথায় বলে,ঈশ্বরের এক অপরুপ সৃষ্টি ভালোবাসা। যদিও এই আধুনিকতার যুগে  চাওয়া পাওয়ার তীব্রতায় হারিয়ে যাচ্ছে কত ভালোবাসার সম্পর্ক। প্রেমের সুষ্ঠ পরিণতির বদলে অনেক সময় দেখা যায় বিষাদের সুর। আদৌ ! সব প্রেম কি পূর্নতা পায় ? তারই উত্তর দিতে আসছে পরিচালক তুহিন সিনহা'র নতুন বাংলা ছবি 'মিষ্টি সুর'। দুজন পূর্ব পরিচিত মানুষ, যারা ভালোবাসে একে অপরকে।একজন তার  দৃষ্টিশক্তি ধীরে ধীরে হারিয়ে ফেললে সে তার ভালোবাসার মানুষের জীবন থেকে সরে আসতে চায়। সময়ের সাথে তাল মিলিয়ে দুজন আলাদা সংসার গড়লেও ভাগ্যক্রমে তারা আবারও একে অপরের মুখোমুখি। কিন্তু কেন ? তা জানতে দেখতে হবে "মিষ্টি সুর"। চিরাচিরিত প্রেম ভালোবাসার গল্প নয় বরঞ্চ একটু ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি রাজীব প্রোডাকসনের এই নতুন ছবি, যা খুব শীঘ্রই মুক্তি পাবে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে।

 ছবিটি প্রযোজনা করেছেন রাজীব গোলচা। রাজীব প্রোডাকশান ব্যানারে প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন বিশাল বোস, স্রুতার্থ মুখার্জী, রেশমী বেজ, অরিজিৎ মন্ডল, সুকান্ত মুখার্জী, তৃস্তা মুখার্জী ও সমীর মাঝী। ছবির প্রোডাকশন কন্ট্রোলের দায়িত্ব সামলেছেন তপন রয়( টুকু)এবং সিনেম্যাটোগ্রাফি করেছেন সম্রাট মন্ডল। 




Comments