সূর্য খানের অন্যধারার ছবি "ভালো আছি ভালো থেকো"র হয়ে গেল পোস্টার রিলিজ

কলকাতা,নিজস্ব প্রতিনিধি:তৃতীয় জেন্ডার এখনো বহু মানুষের কাছে কেমন যেন অস্বস্তির বহিঃপ্রকাশ। কিন্তু তারাও যে মানুষ এবং যেকোন সমলিঙ্গের প্রতি আকৃষ্টতা কোনো অপরাধ নয়, সেই বার্তা দিলেন পরিচালক সূর্য। এস কে এফ নিবেদিত এক অন্যধারার ছবি সমকামিতার গল্প নিয়ে সূর্য খানের আগামী ছবি "ভালো আছি ভালো থেকো"র পোস্টার লঞ্চ হয়ে গেল শুক্রবার  কলকাতা প্রেস ক্লাবে। লেসবিয়ান গে বাই সেক্সুয়াল কিংবা রূপান্তরকামীরা আজও অবহেলিত সমাজের চোখে, তারাও এখন সমাজের নানান কাজে আসতে আসতে স্বীকৃতি পেলেও এখনো অনেকের কাছে তারা অবহেলিত হয় ,অপমানিত হয়,এর প্রতিবাদ স্বরূপ উক্ত ছবিতে মানুষদের প্রেম ভালোবাসা কিংবা অভিমান সংঘাত সবকিছুই পরিচালক ছবিতে তুলে ধরেছে। সমলিঙ্গের প্রতি প্রেম ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের ও আত্মত্যাগের গল্পকে তুলে ধরা হয়েছে। ভালোবাসা কোনো বাঁধা মানে না তাই মনের বন্ধনে আবদ্ধ প্রেমের সম্পর্ক নিয়ে পরিচালক সূর্য খান উক্ত ছবিতে সামাজিক বার্তা দিতে চেয়েছে।

পঞ্চাশ মিনিটের ফিল্মে অভিনয় করেছেন সাত্বনা বসু, অরিন্দম মুখার্জি, পিউ রায়, শুভঙ্কর সর্দার ও কাবেরী সাহা। কাহিনী অরিন, সংগীতে স্পন্দন এবং গান গেয়েছেন সিম্মি ও সুরাজ। ছবিটি শীঘ্রই একটি নামী ও টি টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পাশাপাশি এই গল্পকে নিয়ে ওয়েব সিরিজও করা হবে। পরিচালকের আসা এই ধরণের গল্প মানুষকে ও সমাজের এক সুচারু বার্তা দিতে সাহায্য করবে। সূর্যর নতুন কাজের আশায় রইলাম আমরা।

Comments