- Get link
- X
- Other Apps
করোনা মোকাবিলায় আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হলিউড তারকা ব্লেক লাইভলি, রায়ান রেনল্ডস, বিশ্ব খ্যাত পপ সংগীত তারকা রিয়ান্না। এবার এই মহামারির মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৮ কোটি ৬০ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বরাবরই বিপদে মানুষের পাশে দাঁড়ানো এযেন পুরোনো অভ্যাস হলিউডের এই অস্কারজয়ী অভিনেত্রীর। এক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম নয়। তিনি এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওদের একটা বড় অংশ স্কুলে যায় কেবল খাওয়ার লোভে। বিশ্বের কথা বাদই দিলাম। কেবল যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লক্ষ শিশু খাবারের জন্য স্কুলের ওপর নির্ভরশীল। ছয় সন্তানদের জননী অ্যাঞ্জেলিনা জোলি যে শিশুদের কথা বলেছেন, তাদের খাওয়া এখন অনিশ্চয়তার মুখে। তাই তাঁর অর্থ সাহায্য ব্যয় হবে এই শিশুদের খাবারের উদ্দেশ্যে। ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। 'সল্ট', 'সাইবার্গ-টু', ' গার্ল ইন্টারাপ্টেড' , 'হ্যাকারস' , 'লারা ক্রফ্ট: টুম্ব রেইডার ' , 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' সহ বহু সিনেমায় দর্শকদের মন কেড়েছেন জোলি। অভিনয়ের পাশাপাশি তিনি সর্বদাই সাবলীল সমাজসেবামূলক কাজকর্মে। বিশেষ করে শরণার্থী ও যৌন নির্যাতিত নারীদের জন্য এর আগে বহুবার অর্থ সাহায্য, কখনো তহবিল সংগ্রহ করেছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী। এর আগে ২০০৫ সালে এতিমখানার শিশুদের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন একটি সংস্থা। পরবর্তী সময়ে সেই সংস্থায় শরণার্থী শিশুদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করেছেন তিনি। ২০১০ সালে প্রাক্তন স্বামী হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সাথে যৌথ উদ্যোগে ৮৬ কোটি টাকা অর্থ সহায়তা করেছিলেন হাইতির ভয়াবহ ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশে।
করোনা মোকাবিলায় এর আগে অ্যাঞ্জেলিনা
জোলির সমপরিমাণ অর্থ অর্থাৎ ৮ কোটি ৬০ লক্ষ টাকা আমেরিকা ও কানাডার ফুড ব্যাংকে দান করেন হলিউড তারকা ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডস। একই উদ্দেশ্য ৪৩ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন হলিউড পপ সংগীত তারকা রিয়ান্না।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment