ভারত সহ গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা ভাইরাস। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত বিরতিতে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। সেইমত আপনি ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন। কিন্তু জানেন কি হাত ধোয়ার পাশাপাশি করোনা মোকাবিলায় পরিচর্যা করা দরকার আপনার গোপনাঙ্গ। চুল কিংবা ত্বকের যত্ন নিলেও গোপনাঙ্গ এমন একটি অংশ, যা পরিষ্কার রাখলে যেকোন সংক্রমণ এড়িয়ে শরীরকে ভালো রাখা যায় কিন্তু সে বিষয়ে নারী পুরুষ নির্বিশেষে প্রায়শই থাকে অনীহা। অবাক হলেন! ভাবছেন কিভাবে যত্নে রাখবেন গোপনাঙ্গ? আজ জেনে নিন তারই কিছু উপায়।
* প্রতিদিন স্নান করার সময় পরিষ্কার জলে ধুয়ে নিন গোপনাঙ্গ। মহিলারা চাইলে ল্যাকটিক অ্যাসিড জাতীয় লোশনও ব্যবহার করতে পারেন। পুরুষেরা স্নানের সময় লিঙ্গ পরিষ্কার করার সময় লিঙ্গমুন্ড পরিষ্কার করুন। স্নানের সময় অবশ্যই লিঙ্গাগ্রচর্ম(foreskin) একটু পেছনে টেনে নিয়ে জল দিয়ে পরিষ্কার করুন। গোপনাঙ্গ ধোওয়ার পর নরম তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে নেবেন। কখনোই খসখসে কাপড় ব্যবহার করবেন না।
* গোপনাঙ্গে ব্যবহার করবেন না ডিও কিংবা বডি স্প্রে । কারণ এগুলি ব্যবহারের ফলে গোপনাঙ্গের ত্বক লাল হয়ে ফুলে উঠতে পারে । এমনকি চুলকানির সমস্যায় ভুগতে পারেন।
*প্রতিদিন হালকা ব্যায়াম করুন। এতে ভালো থাকবে শরীরস্বাস্থ্য। একইসঙ্গে সংক্রমণ এড়াতে খাদ্য তালিকায় রাখুন দুধ,দই, ডিম,মাংস, ফল ,শাকসবজি সহ পুষ্টিকর খাবার ।
* সাধারণত গোপনাঙ্গে দেখা যায় ঘামের প্রবণতা। আর ঘাম জমে সৃষ্টি হয় ব্যাকটেরিয়ার। ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে বেশি ।এই সমস্যা এড়াতে সর্বদাই ব্যবহার করুন সুতির অন্তর্বাস ।
*যৌনমিলনের সময় ব্যবহার করুন কন্ডোম। কন্ডোম অবাঞ্ছিত গর্ভধারণনের পাশাপাশি বিভিন্ন যৌনরোগও প্রতিরোধ করতে সাহায্য করে।
* ডিসচার্জের দিকে নজর রাখুন ।সাধারণত ডিসচার্জের মাধ্যমে যোনির ভিতরে জমে থাকা জীবাণু শরীরের বাইরে বেরিয়ে যায় । এক্ষেত্রে সাদা জলের মতো কিংবা হালকা হলুদ রঙের ডিসচার্জ হওয়া স্বাভাবিক লক্ষণ। কিন্তু যদি ডিসচার্জের রঙের পরিবর্তন ঘটে । আর তা যদি ঘন আঠার মতো চটচটে হয়, তীব্র দুর্গন্ধ কিংবা যন্ত্রণাও হয় তা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
*পিরিয়ডের সময় দিনে অন্তত ৩ থেকে ৪বার প্যাড বদলান। কারণ এই সময় ব্যাকটেরিয়া সংক্রমণের ভয় থাকে বেশি। সারাদিন একটা প্যাড পরে থাকলে ভিজে জায়গায় ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তাই প্যাড বদলানো আবশ্যক।
সবশেষে, গোপনাঙ্গে যে কোন প্রকার সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
সুস্থ থাকুন ! সতর্ক থাকুন !


Comments
Post a Comment