লকডাউনে পর্ন ছবির হিড়িকে শীর্ষ স্থানে ভারত



মারণ ভাইরাস করোনার ত্রাসে বিপর্যস্ত বিশ্ব। ভারতেও কোভিড১৯-এর ছোবলে  বাড়ছে   আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে চলছে লকডাউন।এরইমাঝে ১৪ই এপ্রিলের পরিবর্তে ৩০এপিল পর্যন্ত বেড়েছে লকডাউনের সময়সীমা। ইতিমধ্যে  বিশ্বজুড়ে করোনা আতঙ্কে মাস্ক, স্যানিটাইজার বিক্রি যেমন বেড়েছে, পাশাপাশি বেড়েছে কন্ডোম বিক্রির সংখ্যা। একইসঙ্গে স্মার্টফোনের দুনিয়ায় বিশ্বজুড়ে বাড়ছে ইন্টারনেটের চাহিদা। আর এই লকডাউন পরিস্থিতিতে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইনে পর্ন দেখার প্রবণতা । অন্যান্য দেশের তুলনায় পর্ন ছবি দেখার প্রবণতা সবচেয়ে বেশি ভারতে।  বৃদ্ধির হার বেড়েছে প্রায় ৯৫ শতাংশ।  এমনই দাবি করেছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় পর্ন ওয়েবসাইট ‘পর্নহাব’। অন্য সময়ের তুলনায় লকডাউন চলার সময় কোন কোন দেশের কতজন মানুষ কতটা সময়  পর্ন দেখছেন তারই সমীক্ষা চালাচ্ছে 'পর্নহাব'। আর সেই সমীক্ষায় দেখা গিয়েছে ,বিশ্বজুড়েই লকডাউনে পাল্লা দিয়ে বাড়ছে  পর্ন ছবি দেখার প্রবণতা। আর সেই বৃদ্ধির হারের তালিকায় এক এক দেশের সংখ্যা  এক এক রকম। এই সময়ে যেখানে  ফ্রান্সে বেড়েছে ৪০ শতাংশ, জার্মানিতে ২৫ শতাংশ, আমেরিকায় ২৬ শতাংশ, ইতালিতে ৫৫ শতাংশ, রাশিয়াতে ৫৫ শতাংশ, স্পেনে ৬০ শতাংশ বৃদ্ধির হার সেখানে এরই মাঝে সব দেশকে পিছনে ফেলে শীর্ষ স্থান অধিকার করেছে ভারত । 

Comments