করোনা সঙ্কটে জেরবার বিশ্ব। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন। এবার এই সঙ্কটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন। অসহায় মানুুষদের চাল, ডাল, নুন, পেঁয়াজ, সাবান, মিশনের নিজস্ব গবেষণাগারে তৈরি স্যানিটাইজার সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় দেড় হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে এই সামগ্রী। এই সহযোগিতার কাজে সামিল রাজ্যের রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখাকেন্দ্র। এ রাজ্যের পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ, চেন্নাই, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যের সব শাখাকেন্দ্র থেকেও চালু হয়েছে খাদ্যদ্রব্য বিতরণের প্রক্রিয়া। বরাবরই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন। স্যানিটাইজ়ার, মাস্ক বিতরণে সচেতনার পাশাপাশি অসহায় মানুষদের কখনো দেওয়া হচ্ছে রান্না করা খিচুড়ি আবার কখনো চাল, ডাল ,আলু সহ খাদ্য দ্রব্যাদি। আগামীদিনে এইভাবে করোনা মোকাবিলায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান মঠ কর্তৃপক্ষ।

Comments
Post a Comment