মারণ করোনাভাইরাস এবং লকডাউনের প্রভাবে গৃহবন্দি মানুষ।এই কোভিড১৯-এর করাল গ্রাসে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা।একইসঙ্গে বাড়ছে মৃত্যুও। আর এই কঠিন সময় আরো বেশি প্রয়োজন সচেতনতা। তাই এই মহামারীর সময় বাড়িতে থাকার গুরুত্ব সবথেকে জরুরি। করোনার আবহে বন্ধ সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং। এই দুঃসময় সেলিব্রেটির মোড়কে নয় বরঞ্চ লকডাউনে বাড়িতে থেকে জনগণকে সচতেনতার উদ্দেশ্যে আবেদনে এগিয়ে এসেছে বলিউড ও টলিউডের তারকারা।আর এরই মাঝে সচেতনতামূলক এক শর্টফিল্ম নিয়ে হাজির বিশিষ্ট অভিনেত্রী দেবস্মিতা ব্যানার্জি। যার নাম 'অদৃশ্য ছোঁয়ায়'।
শর্টফিল্মের কাহিনী-
করোনা ভাইরাসের প্রকোপে চতুর্দিকে শুধু হা হা কার। দুবেলা দুটো অন্নের অভাবে বিপন্ন শৈশব। তীব্র খাদ্যকষ্টে ভুগছে মানুষ। থমথমে রাস্তাঘাট,ক্রমশ কর্মহীনতার প্রকোপ।বিপর্যস্ত জনজীবন। কারণ করোনামুক্ত সুস্থ পৃথিবী দেখার বাসনা থাকলেও লকডাউন উপেক্ষা করে অসাবধানতায় ,অসতর্কতায় ক্রমশ আমরা আপন করছি অদৃশ্য ছোঁয়াকে।যা অতি ভয়াবহ করাল গ্রাস। এই কঠিন পরিস্থিতি কি মোকাবিলা সম্ভব? হ্যাঁ,সম্ভব। তা জানতে হলে ইউটিউবে দেখতে হবে শর্টফিল্ম 'অদৃশ্য ছোঁয়ায়'।
শর্ট ফিল্মটি কেমন লাগলো-
সচেতনতামূলক প্রায় সাড়ে তিন মিনিটের এই ছবিটির ভাবনা অসাধারণ। মহামারীর করোনায় কাবু বিশ্ব। এদেশেও প্রভাব পড়েছে মারণ ভাইরাসের। রেহাই নেই বাংলায়। তাই লকডাউনের আবহে ভারতবাসী। কিন্তু এরইমাঝে লকডাউন উপেক্ষা করে প্রায় দেখা যায় কিছু অসাবধানতার দৃশ্য। যা অতি চিন্তার কারণ। দিনে দিনে তা বাড়লে হয়ত বিপন্ন হতে পারে মানব সভ্যতা। তাই সময় সতর্ক থাকা। উদ্দেশ্য, এক সুন্দর করোনামুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে চলা। আর সেই ভাবনাকে শর্টফিল্মের মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করেছেন অভিনেত্রী দেবস্মিতা ব্যানার্জি। ফিল্মে শুধু অভিনয় নয় বরঞ্চ কাহিনী ,স্ক্রিপ্ট এবং একইসঙ্গে ডিরেকশনের দায়িত্বে অভিনেত্রী স্বয়ং। আর এই প্রয়াসে সহযোগিতা স্বরূপ তিনি পাশে পেয়েছেন বিভিন্ন প্রান্তের তাঁর গৃহবন্দী বন্ধুদের।এই ফিল্মে প্রত্যেকেই শুট করেছেন ঘরে বসে,যা সত্যিই প্রশংসনীয়। ইতিমধ্যে অভিনেত্রীর এই প্রয়াস মন জয় করেছে দর্শকের। করোনা মোকাবিলায় শর্টফিল্মের মাধ্যমে সচেতনার বার্তায় অভিনেত্রী দেবস্মিতা। এবার আপনার সচেতন হওয়ার পালা!

Comments
Post a Comment