করোনা সঙ্কটে আবারো অসহায় মানুষের পাশে ঋতুপর্ণা





গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসে বিধস্ত। ভারতও রেহাই নেই এই প্রকোপে। বিশ্বের পাশাপাশি লড়ছে সমগ্র দেশবাসী। আর সুদূর সিঙ্গাপুরে পরিবারের পাশে থাকলেও দেশের মানুষের চিন্তায়  খ্যাতনামা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই কঠিন সঙ্কটে একতার লড়াইয়ে দূরে থেকেও দেশ তথা রাজ্যবাসীর পাশে তিনি। সেইমত ঋতুপর্ণা এবং তার স্বামী সঞ্জয়  প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে করেছেন অর্থসাহায্য । শুধু তাই নয় করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন এই নায়িকা। তাঁর এনজিও 'কলকাতা এন্ডাভোর  সোসাইটি'র মাধ্যমে এরআগে  দক্ষিণ কলকাতার বেশকিছু এলাকার সহায় সম্বলহীন মানুষের হাতে চাল, ডাল, আলুর মতো অত্যাবশকীয় দ্রব্য তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই অভিনেত্রী। একইসঙ্গে  তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন  প্রত্যেক সপ্তাহে প্রায় ২০০ জন মানুষকে এভাবে সাহায্যের মাধ্যমে পাশে থাকবেন । হ্যাঁ,  কথা রাখলেন এই অভিনেত্রী। 

এবার বাঘাযতিন এবং রামগড় এলাকার অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঋতুপর্ণা। 'কলকাতা এন্ডাভোর সোসাইটি'র পক্ষ থেকে তাঁর নেতৃত্বে শর্মিষ্ঠা মুখার্জি তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার ২০০জন দরিদ্র মানুষের হাতে তুলে দিলেন চাল, আলু, সয়াবিন ,মুড়ির মতো অত্যাবশকীয় দ্রব্যাদি। অভিনেত্রীর এহেন উদ্যোগকে রীতিমত সাধুবাদ জানায় এলাকাবাসী।

ঋতুপর্ণা ! ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার ভালো থাকুন ! সুস্থ থাকুন !

Comments