করোনা সঙ্কটে যৌনকর্মীদের পাশে রামকৃষ্ণ মিশন




হু হু করে বাড়ছে মহামারী করোনার প্রকোপ। এই কঠিন পরিস্থিতিতে লকডাউন সর্বত্র। কোভিড১৯-এর আতঙ্ক যত বাড়ছে ততই বাড়ছে আর্থিক সঙ্কট। সেই সঙ্কটে রেহাই নেই যৌনকর্মীদের। ইতিমধ্যে লকডাউনে বন্ধ যৌনপল্লী। শূন্য ভাঁড়ার টান। এমন পরিস্থিতিতে  যৌনকর্মীদের পাশে সহায়তার হাত বাড়াল রামকৃষ্ণ মিশন। সম্প্রতি মালদা জেলায় ৩০০ যৌনকর্মী পরিবারের হাতে তুলে দিল চাল, ডাল, তেল, সয়াবিন, আটা, নুন, সাবান , মাস্ক, স্যানিটাইজার সহ অত্যাবশ্যকীয় সামগ্রী। করোনা সঙ্কটে  অসহায় মানুষের পাশে কখনো রান্না করা খিচুড়ি কিংবা খাদ্যসামগ্রী বিতরনের মাধ্যমে সহায়তা করছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় চলছে এই খাদ্য বন্টনের প্রক্রিয়া। শুধু এ রাজ্যে নয় রাজ্যের বাইরেও প্রতিটি  মিশন শাখায় চলছে এই কর্মসূচি। আগামী দিনেও এই একইভাবে ত্রাণ বিলি করা হবে বলে আশ্বাস দিয়েছে  রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তাঁদের এই উদ্যোগে রীতিমত খুশি যৌনকর্মীরা।

Comments