বিশ্বব্যাপী চলছে করোনার প্রকোপ। দেশ জুড়ে লকডাউনের পরিবেশ। আম জনতা হোক কিংবা সেলিব্রেটি করোনা মোকাবিলায় ঘরবন্দি সবাই। আর এরই মাঝে মানবতার নজির গড়লেন বলিউড অভিনেত্রী শিখা মলহোত্রা। করোনা যুদ্ধে দেশবাসীর পাশে থাকতে জীবনের ঝুঁকি উপেক্ষা করে নার্সের কাজ করছেন তিনি। মুম্বইয়ের বাল ঠাকরে ট্রমা সেন্টারে করোনা আক্রান্ত রোগীদের সেবায় মগ্ন এই অভিনেত্রী।
বিজ্ঞানে স্নাতক শিখা ২০১৪ সালে দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ এবং সফদরজঙ্গ হাসপাতাল থেকে নিয়েছিলেন নার্সিং প্রশিক্ষণ। লকডাউনে বন্ধ শ্যুটিং। অভিনয় জগতেই নিজের কেরিয়ার শুরু করলেও করোনা যুদ্ধে নিজের নার্সিং শিক্ষা কাজে লাগাতে পেরে গর্বিত বলে জানান তিনি। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(হু) নির্দেশ মেনে চলার জন্য সকলের কাছে আবেদন করেন অভিনেত্রী শিখা মালহোত্রা। সঞ্জয় মিশ্রর সঙ্গে 'কাঞ্চলি' ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি । ২০১৬ সালে অভিনয় করেছেন শাহরুখ খানের 'ফ্যান’ ছবিতে। এবার এমন সঙ্কটকালে দেশবাসীর সেবায় তাঁর যোগদানে আপ্লুত নেটিজেন থেকে সেলেবমহল।

Comments
Post a Comment