আজ ১৪ই এপিল, পয়লা বৈশাখ। বাংলা পঞ্জিকার মতে চৈত্র মাসের শেষে আসে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ , বৈশাখী প্রথম দিন মানে বাঙালির নববর্ষ। নতুন বছরের আবহে চলে সকালে প্রভাতফেরি, পরিবারের মঙ্গলকামনায় মন্দিরে, মন্দিরে পুজোর ডালা হাতে লম্বা লাইন, দোকানে দোকানে হালখাতার ভিড়। তবে এবছর এসবের চিরাচরিত চিত্রে পড়েছে ভাঁটা। মহামারী করোনা ভাইরাসের গ্রাসে বিশ্ব। এদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা দেশব্যাপী সহ রাজ্যে চলছে লকডাউন। আর এই আবহে নববর্ষের উদ্দীপনা নিস্তব্ধ প্রাণহীন। আরম্ভর না থাকলেও নতুন বছরে সকলের একটাই প্রার্থনা করোনা মুক্ত হোক বিশ্ব। ১৪২৭-এর প্রাঙ্গনে আসুক করোনামুক্ত বছর। আর এরই মাঝে নতুন বছরকে স্বাগত জানাল উইন্ডোজ প্রোডাকশন হাউস । তবে একটু অন্য ভাবে। নববর্ষে সিনেমাপ্রেমীদের উপহার স্বরূপ উইন্ডোজ প্রোডাকশন আনতে চলেছে স্পেশাল শর্ট ফিল্ম সিরিজ। যার নাম 'লকডাউন শর্টস'। তবে এই ফিল্মে কারা অভিনয় করবেন সে সম্পর্কে এখনও কিছু প্রকাশ না করলেও এই প্রযোজনা সংস্থার নিজস্ব অফিসিয়াল পেজ উইন্ডোজে মুক্তি পাবে এই শর্ট ফিল্ম।

Comments
Post a Comment