একেই বলে দায়িত্ব। মহামারী করোনার সঙ্কটে নিজের কর্তব্যের টানে আবারো রাজপথে অভিনেতা নাইজেল আকারা।এবার গন্তব্য দক্ষিণ ২৪পরগনার নরেন্দ্রপুরে।তাঁর সংস্থা কলকাতা ফেসিলিটিজ ম্যানেজমেন্টের তরফে সহকর্মীদের নিয়ে পুলিশের তথা জরুরি পরিষেবা প্রদানকারী গাড়ি জীবাণুমুক্ত করলেন তিনি। লকডাউনে গৃহবন্দী মানুষ। কিন্তু সাধারণ মানুষের যেকোন অত্যাবশ্যকীয় সুবিধা প্রদানের জন্য দিনরাত কাজ চলেছেন করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধারা। আর তাঁদের পাশে থেকে পরিষেবাযুক্ত গাড়ি জীবাণুমুক্ত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন নাইজেল। এরআগে বিধাননগরের ৩০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করতে দেখা যায় তাঁকে। পিছিয়ে পড়া মানুষের পাশে তিনি প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি করোনা যোদ্ধাদের সেবায় অগ্রজ ভূমিকায় তিনি। তাঁর অভিনয় দক্ষতায় আগেই জয় করে নিয়েছে দর্শকদের হৃদয়।আর এই সঙ্কটে সেলিব্রেটি তকমায় নয় বরঞ্চ আদ্যপান্ত সাধারণ নাগরিক হিসেবে জনগণের সেবায় এক অন্য দৃষ্টান্তে নাইজেল আকারা। উদ্দেশ্য,নিজের কর্তব্যের মাধ্যমে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একইসঙ্গে তাঁর আশা,এই করোনাযুদ্ধে সারা বিশ্বব্যাপীর জয়।

Comments
Post a Comment