কলকাতা:পৃথিবী দিবসে চোখে জল ধরিত্রীর।মহামারী করোনাভাইরাস নামক রাক্ষুসের আক্রমণে জর্জরিত মানবকুল। আগেকার সেই রূপকথার গল্পে রাক্ষসদের ধ্বংস করতে তলোয়ার হাতে ছুটে আসত রাজপুত্র কিংবা রাজকুমারীরা। অন্ধকারকে জয় করে আলোর দিশায় জেগে থাকত রূপকথা। আর সেইসব রূপকথার গল্পের হিরোদের নিয়ে দিব্যি মজে থাকত শৈশব। সময় বদলেছে।প্রযুক্তিশীলযুগে আজ ভারত সহ বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মহামারী কোভিড১৯। আর সেই করোনা দানবকে জব্দ করতে যেমন গৃহবন্দি মানুষ। তেমনি এই রাক্ষস করোনার বিরুদ্ধে যুদ্ধে মানুষের সেবায় প্রানের ঝুঁকি নিয়ে অনবরত লড়ছে চিকিৎসক সহ প্রথম সারির যোদ্ধারা। সর্বত্র করোনা মোকাবিলায় চিকিৎসকদের ঝুঁকিপূর্ণ অবদান আজ আর বলার অপেক্ষা রাখে না। আর সেইসব মহান সৈনিকদের শর্টফিল্মের মাধ্যমে কুর্নিশ জানালেন উইন্ডোজ প্রোডাকশন হাউস। উইন্ডোজ অফিসিয়াল পেজে মুক্তি পেয়েছে 'লকডাউন শর্টস'-এর দ্বিতীয় শর্টফিল্ম 'রূপকথা'।
করোনা গ্রাসে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমাদের দৈনদিন জীবনের চেনা ছকের গন্ডিতে এই মহামারী যেন দুঃস্বপ্ন। আর এই পরিস্থিতিতে সারাদিন বাড়িতে পরিবারের সাথে একসঙ্গে থাকাটা যেখানে কার্যত বোরিং পিরিয়ড সেখানে পরিবার পরিজন ছেড়ে কর্তব্যের তাগিদে দিনরাত এক করে লড়াই চালাচ্ছেন ডাক্তাররা।আসলে তাঁদের যুদ্ধ সর্বত্র। বাড়িতেও তাঁরা লড়ছেন নিজের দায়িত্ববোধে। প্রত্যেক সচেতন নাগরিকের মতন তাঁরাও সচেতন নিজেদের পরিবারের কাছে। তাইতো দিনের শেষে নিজের বাড়িতেও মেনে চলছেন সোশ্যাল ডিস্টেনসিং। তাই সচেতনার সূক্ষ প্রাচীরে নিজের স্ত্রী সন্তানসহ পরিবারকে সামলে রাখছেন তাঁরা।এই কঠিন পরিস্থিতিতে প্রতিনিয়ত তাঁদের এহেন ত্যাগে উঠে আসে করোনা যুদ্ধ জয়ের স্বপ্ন।এহেন বাস্তবের এই চিত্ৰ শর্টফিল্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে উইন্ডোজ। প্রায় পাঁচ মিনিটের এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয়ের ক্যানভাসে রূপ দিয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু।সতর্কতা মেনেই নিজের বাড়িতে বসে এই ছবির শ্যুট করেছেন অভিনেতা। পাশাপাশি এই ছবিতে অভিনয়ের মাধ্যমে বিশ্বনাথের পাশে ছিলেন তাঁর দুই পুত্র-বিশ্বায়ন ও হিমায়ন এবং স্ত্রী দেবিকা বসু।এই 'রূপকথা'র ভাবনা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।এই শর্টফিল্মে বিশ্বনাথের কণ্ঠে যেমন শোনা যায় "যারা অতীতে বিভিন্ন মারণ রোগকে কাবু করেছে, তারা এবারও পারবে যুদ্ধে জিততে। তাই ডাক্তারদের উপর ভরসা রাখুন।" এই বার্তাও তেমনি সন্তানদের সাহস জোগাতে রূপকথা গল্পের রাজপুত্রর করোনা ভাইরাসকে ধ্বংস করে জয়ী হবার আশ্বাস দিতে দেখা যায়।



Comments
Post a Comment