করোনা এড়াতে সাবান দিয়ে বানিয়ে ফেলুন হ্যান্ড স্যানিটাইজার



সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার আতঙ্ক। রোজ বাড়ছে মৃতের সংখ্যা। করোনার থাবায় অনিশ্চয়তার ভাঁজ এদেশে। কোভিড-১৯ বা করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে   মাস্কের পাশাপাশি হাত ধোয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাই
 করোনা হানা থেকে নিজেকে প্রতিরোধ করতে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া মাস্ট। কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারের অতিরিক্ত  বিক্রি  যেমন বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। আর এই জনপ্রিয়তার কারণেই  বিভিন্ন প্রান্ত থেকে উধাও হয়ে যাচ্ছে স্যানিটাইজার। এই ভয়াবহ পরিস্থিতেতে ভাবছেন বাড়িতে বসে হ্যান্ড স্যানিটাইজার বানাবেন? না সেক্ষত্রেও রয়েছে অসুবিধা কারণ বাজারে অমিল  আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল। তাহলে  উপায় কি?  উপায় আছে ! এবার সাবান দিয়ে বানিয়ে ফেলুন হ্যান্ড স্যানিটাইজার।

সাবানের হ্যান্ড স্যানিটাইজার বানাতে লাগছে -

* ২ টি  যেকোন অ্যান্টিসেপ্টিক সাবান (১০০-১৫০ গ্রাম)

* ১টি  যেকোন সুগন্ধি সাবান (৭০ গ্রাম)

* গ্লিসারিন

* পরিশুদ্ধ জল

* সবজি কাটার  মেশিন অথবা মিক্সার গ্রাইন্ডার

পদ্ধতি : 

প্রথমে একটি মিশ্রণ পাত্রে অ্যান্টিসেপ্টিক এবং সুগন্ধি সাবানগুলি গ্রেড করুন অথবা সাবানগুলো ছুরি দিয়ে ছোট টুকরো করে  মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করতে পারেন। ভালভাবে গ্রেড করার পর  ওই মিশ্রনটিকে একটি পাত্রে ঢেলে তাতে প্রয়োজননুযায়ী পরিশুদ্ধ জল  এবং ২ চামচ গ্লিসারিন দিয়ে  ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করুন চাইলে স্টিলের ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন । এরপর ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করার পর রেডি মিশ্রণটি একটি পরিষ্কার হ্যান্ডওয়াশ বোতলে ঢেলে নিন। 
ব্যাস, রেডি হয়ে গেল আপনার সাবান দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার।

Comments