ভালোবাসা, পৃথিবীর সবথেকে সুন্দরতম শব্দের মধ্যে অন্যতম শব্দ। ভালোবাসার তাগিদে তোলপাড় কত কবি হৃদয়। তেমনি প্রেম ভালোবাসার এক রূপ। জীবনে মনের মণিকোঠায় একবারো প্রেম উঁকি দেয়নি এমন মানুষ নেই বললেই চলে । আসলে প্রেম তো মুক্ত বৃহঙ্গ। সে মানে না কোন বয়সের হাতছানি শুধু উড়ে বেড়ায় নিজের আপন বন্ধুর মনে। ঠিক তেমনি এক মধ্যবয়সী শহুরে ব্যক্তির জীবনে আসে প্রেম। ঘটনাচক্রে তিনি প্রেমে পড়েন গ্রামের এক অল্পবয়সী মেয়ের। তারপর? সমাজের সব প্রতিকূলতা জয় করে এই দুই ভালোবাসার মানুষ কি পারবে নিজেদের আপন করে নিতে? নাকি হারিয়ে যাবে তাঁদের ভালোবাসা? জানতে হলে দেখতে হবে নবাগত পরিচালক প্রশান্ত সাহা'র পরিচালিত ভিন্ন স্বাদের প্রেমের ছবি 'সোনাবন্ধু'।
মা প্রোডাকশন হাউসের প্রযোজিত এই ছবির পরদে পরদে রয়েছে চমক। চিরাচরিত প্রেমের গল্পের মোড়কে নয় বরঞ্চ সমাজে না দেখা বাস্তবের গল্প, বলা ভালো জীবনের গল্প বলবে পরিচালকের আসন্ন ছবি। শুধু পরিচালকের আসনে নয় ,প্রশান্ত সাহা অভিনয় করেছেন এই ছবিতে। মুখ্যচরিত্রে তিনি ছাড়াও রয়েছেন নবাগতা মনীষা মৃধা। একইসঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন মৃণাল মুখার্জি, রমেন রায় চৌধুরী, সঙ্ঘমিত্রা ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলী, কল্লোল রায়, অমৃতেন্দু কর, প্রমুখ। ছবিতে রয়েছে চারটি গান। যেখানে দুটি গানে কণ্ঠ দিয়েছেন অভিষেক গজনের এবং একটি গান গেয়েছেন দীপ। একইসঙ্গে ছবিতে রয়েছে একটি আইটেম সং এবং ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন লয়-দীপ জুটি।
আজকাল বাংলা ছবিতে পাল্লা দিয়ে বাড়ছে বিদেশি লোকেশনের ঝলক, ছবির গল্প হোক কিংবা নায়ক নায়িকার রোম্যান্স বিদেশি পটভূমি যেন টলিউডের ক্রেশ। কিন্তু এক্ষেত্রে নবাগত পরিচালক প্রশান্ত সাহা নিয়েছেন চ্যালেঞ্জ। এ গল্পের বাস্তবাতাকে তুলে ধরতে ২০দিনব্যাপী শ্যুটিং হয়েছে কলকাতার পাশাপাশি শহরতলির বিভিন্ন স্থান, সুন্দরবন, চুঁচুড়া ও ব্যান্ডেলের বিভিন্ন এলাকায়। উড়িষ্যার গোপালপুরে সমুদ্র সৈকত এবং দাড়িংবারির পাহাড়ি এলাকায় হয়েছে ছবির গানের শুটিং। একইসঙ্গে মুর্শিদাবাদের জমিদার বাড়িতে শুট হয়েছে আইটেম সং-এর।
ছবির কাহিনী লিখেছেন পরিচালক প্রশান্ত সাহা স্বয়ং। সহকারী পরিচালনায় অর্জুন ও শুভঙ্কর। ছবির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন শুভঙ্কর দে। এছাড়া সহকারী চিত্ৰগ্রহণে অর্জুন চক্রবর্তী। ছবির প্রযোজনায় প্রশান্ত সাহা একইসঙ্গে সহকারী প্রযোজনায় সুজয় মৃধা ও ইন্দ্রনীল পোড়িয়াল।একদিকে দারিদ্রতা অন্যদিকে ভালোবাসা কীভাবে এক সূত্রে গাঁথা হয়েছে তা দেখতে আপাতত একটু অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের।খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এক অন্য প্রেমের গল্প 'সোনাবন্ধু'।

একই ধরণের গল্পে নয় বরঞ্চ রীতিমত ছকভাঙা প্রেমের গল্প বলবে নবাগত পরিচালক প্রশান্ত সাহা'র 'সোনাবন্ধু'।

Comments
Post a Comment