বোরিং লকডাউনকে প্রাণবন্ত করতে বাদ্যযন্ত্রের তালে সঙ্গীত পরিচালক রাজদীপ



করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশ জুড়ে লকডাউন। প্রতিনিয়ত বাড়ছে মহামারী কোভিড১৯-এর আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। এই কঠিন সময় ঘরবন্দি মানুষদের গ্রাস করছে হতাশা।এই পরিস্থিতিতে মানুষের মুখে হাসি ফোটাতে যদি একটু মিউজিক থেরাপি থাকে তাহলে মন্দ কি! সুর,পছন্দের সুরে মন ভালো হয়। মনকে চাঙ্গা করতে সাহায্য করে মিউজিক থেরাপি। তাই এই বোরিং লকডাউনকে প্রাণবন্ত করতে বিশিষ্ট সঙ্গীত পরিচালক রাজদীপ গাঙ্গুলির উপহার ভারচুয়াল ইন্সট্রুমেন্টাল জ্যামিং। যেখানে পছন্দের সুরে এক যুগলবন্দীর মাধ্যমে তিনি মেলোডিকা বাদ্যযন্ত্রে সুরের মূর্ছনা ছড়ালেন।আর তাঁর এই প্রয়াসে পিয়ানোর সুরে যোগ্যসঙ্গত দিলেন তাঁরই ছাত্র অতনু মিত্র। কনসেপ্ট রাজদীপ গাঙ্গুলির স্বয়ং। যদিও এই মিউজিক্যাল জ্যাম সেশন কোন স্টুডিয়োতে নয় বরঞ্চ ঘরে বসে রেকর্ডিং করেছেন তাঁরা। উদ্দেশ্য একটাই,সুরের মাধ্যমে ঐক্যবদ্ধতা। 

আপনাদের জানিয়েরাখি,সম্প্রতি রোহন সেন পরিচালিত 'এভাবেই গল্প হোক' ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রাজদীপ গাঙ্গুলি। চলতি বছরে মুক্তি পাবে এই সিনেমা।

Comments