- Get link
- X
- Other Apps
করোনার জেরে ত্রস্ত ভারত। দেশজুড়ে লকডাউনের পরিবেশ। তার জেরেই আগেই বন্ধ সিনেমার শ্যুটিং। এবার করোনার জেরে পিছিয়ে গেল আসন্ন দেবের প্রযোজিত ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' র রিলিজ । আগামী ১লা মে ছিল রূপকথা নির্ভর এই ছবির রিলিজ কিন্তু সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে ছবির রিলিজ পিছনোর খবর জানান স্বয়ং দেব । যেখানে দেখা যায় করোনা আবহে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের তরফে বোম্বাগড়ের রাজা ও মন্ত্রীর এক ভিডিয়ো বার্তা ।আর তার পাশাপাশি সংস্থার পক্ষ থেকে জানানো হয় ,"বর্তমান এই কঠিন পরিস্থিতিতে করোনা ভাইরাসের জন্য আমরা হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' র মুক্তি স্থগিত রাখছি। আপনারা সবাই সুস্থ এবং সুরক্ষিত থাকুন, শীঘ্রই আমরা এই পরিস্থিতি সামলে বেরিয়ে আসব এবং আপনাদের সকলকে নিয়ে যাব রূপকথার রাজ্যে।”
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প অবলম্বনে তৈরি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের এই ছবি। রূপকথার রাজ্য বোম্বাগড়। সেই মজার রাজ্যে আছে রাজা হবু চন্দ্র তাঁর মন্ত্রী গবুচন্দ্র। আছেন রাণী কুসুমকুমারী। তাঁদের নিয়ে আছে এক রূপকথার গল্প। ছবিতে রাজা হবুর ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মন্ত্রী গবুচন্দ্রর ভূমিকায় থাকছেন খরাজ মুখোপাধ্যায় এবং রানির ভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় । এছাড়াও রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ। ছবির সঙ্গীত পরিচালনা করছেন কবীর সুমন।
কবে মুক্তি পাবে এই ছবি? করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ছবির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান দেব।
' হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' র পাশাপাশি এর আগে করোনা পরিস্থিতির জেরে রিলিজ পিছিয়েছে দেব অভিনীত ছবি 'টনিক' এর। আগামী ৮ মে রিলিজ হওয়ার কথা ছিল এই ছবির।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment