করোনা সঙ্কটে জেরবার গোটা বিশ্ব। চারিদিকে লকডাউনের পরিস্থিতি। আর এরই মাঝে এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আকাশের বুকে দেখা যাবে গোলাপি চাঁদ। চলতি বছরে ৭ই এপ্রিল হতে চলেছে সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম সুপারমুনের দৃশ্য । মূলত ফোলক্স সুবুলতা নামক গোলাপি ফুলের নামের ভিত্তি করে এই গোলাপি চাঁদের নামকরণ। সাধারণত আমেরিকান অঞ্চল এবং ঋতুগুলির উপর নির্ভর করে দেওয়া হয় চাঁদের নাম । উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে
ফোটে এই ফোলক্স সুবুলতা। যদিও এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার চাঁদকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন। এই সুপারমুনের কক্ষপথ হল পৃথিবীর নিকটতম কক্ষপথ। সাধারণত অন্য সময় পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব থাকে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। কিন্তু এই সময় পৃথিবী থেকে সুপার মুনের দূরত্ব থাকছে ৩ লক্ষ ৫৬ হাজার ৯০৭ কিলোমিটার। আর এই নিকটতম দূরত্বের কারণেই চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখাবে। এর আগে এ বছরে ৯ মার্চ থেকে ১১ই মার্চের মধ্যে দেখা গিয়েছিল সুপারমুন। কিন্তু ২০২০সালের এই গোলাপি চাঁদ দেখার ক্ষেত্রে কিছুটা হতাশ হতে হবে দেশবাসীকে। ভারতের আকাশে এটি দেখা যাবে সকাল ৮ টা ৫০ মিনিটে, ফলে দিনের আলোয় আকাশের দিকে তাকিয়ে এই চাঁদ দেখা যাবে না। তবে নানান অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সাক্ষী হওয়া যাবে গোলাপি চাঁদের।

Comments
Post a Comment