ভারত সহ বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড১৯। করোনা যুদ্ধে ঘরবন্দি সবাই । আর এই লকডাউনের আবহে ঘরবন্দিদের ক্ষেত্রে বাড়ছে অনলাইনে ভিডিয়ো স্ট্রিমিং। আর এরইমাঝে ওত পেতে রয়েছে সাইবার হ্যাকাররা। সম্প্রতি ফ্রি নেটফ্লিক্স পাসের-এর মাধ্যমে বিনোদনপ্রেমীদের দেওয়া হচ্ছে টোপ যেখানে ইউজারদের কাছে সোশ্যাল মিডিয়ায় মেসেজের মাধ্যমে পৌঁছে যাচ্ছে একটি লিঙ্ক। যেখানে ওই মেসেজে লেখা আছে, ‘কোভিড১৯ মহামারীর কারণে আইসোলেশন পর্বে যতক্ষণ পর্যন্ত না এই ভাইরাস বিনাশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।’ আর সেই মেসেজের সঙ্গে থাকছে একটি লিঙ্ক। ওই লিঙ্ক ক্লিক করলেই রয়েছে ফ্রি নেটফ্লিক্স পাসের মাধ্যমে প্রতারিত হওয়ার হাতছানি। ইতিমধ্যে নেটফ্লিক্স পাসের ঘটনাটি যে রীতিমত ভিত্তিহীন তা জানিয়েছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ । একইসঙ্গে নেটফ্লিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে ওই স্ক্যাম মেসেজের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। পাশাপাশি ইউজারদের সতর্ক করতে কোন প্রলোভনে পা না দিয়ে এই ধরণের ভুয়ো মেসেজ পেলে দ্রুত ডিলিট করার পরামর্শ দিয়েছে নেটফ্লিক্স।

Comments
Post a Comment