আমাদের জীবনে এমন কিছু গল্প থাকে যা শুধুমাত্র থেকে যায় আমাদের অন্তরে। আর ঠিক তেমনি জীবনের অসম্পূর্ণ গল্পের বুননে পরিচালক রোহন সেন পরিচালিত ছবি 'এভাবেই গল্প হোক'। কিছুক্ষণ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখার্জী, জয় সেনগুপ্ত, আনন্দ চৌধুরী, বিবৃতি চ্যাটার্জী,মৃনাল মুখার্জি, শাশ্বতী গুহঠাকুরতা,রূপাঞ্জনা মিত্র,সুজাতা ঘোষ ,প্রমুখ। ছবির কাহিনী লিখেছেন অর্পণ দেব এবং রোহন সেন স্বয়ং।
এদিন ছবির মিউজিক লঞ্চে হাজির ছিলেন বিশিষ্ট অভিনেতা শান্তিলাল মুখার্জী, পরিচালক সুমন মৈত্র, অভিনেতা জয়দীপ মুখার্জি , ছবির পুরো টিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজের ছবি সম্পর্কে ফিল্ম স্টুডেন্ট তথা নবাগত তরুণ পরিচালক রোহন সেন জানান, "শান্তি জ্যেঠু, জয় দার মত সিনিয়ারদের খুব সাপোর্ট পেয়েছি। একইসঙ্গে সবার সহযোগিতায় এই ছবিটি তৈরি হওয়া সম্ভব হয়েছে।এখানে প্রত্যেকটি গান মন ছুঁয়ে যাবে সবার। আমি আশাবাদী দর্শকদের গানের পাশাপাশি ছবিটিও খুবই ভালো লাগবে কারণ এই গল্পে প্রত্যেকেই নিজেকে রিলেট করতে পারবে। যেখানে একটা ইউথ কিভাবে প্রেম করে, স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার পর কিছু ক্রাইসিস, মা ছেলের সম্পর্ক কেমন হতে হবে এসব প্রত্যেকটি রিলেশন কভারাপ করার চেষ্টা হয়েছে ।"
এদিন মিউজিক লঞ্চে সংগীতশিল্পী তথা পরিচালক অমৃতা দে জানান, "আমাদের প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে। রোহন ট্যালেন্টেড এবং একইসঙ্গে খুবই পরিশ্রমী ছেলে। ওর সাথে কাজ করে ভালো লাগল।"
এই ছবিতে কলেজ ছাত্র সিদ্ধার্থ -এর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আনন্দ চৌধুরী। নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি জানান, "আমি খুবই এক্সসাইটেড। এই ছবির গানগুলো যেমন অসাধারণ তেমনি দুর্দান্ত এর গল্প। আমাদের দৈনন্দিন জীবনে কিছু না বলা গল্পই বলবে এভাবেই গল্প হোক।"
এদিন অনুষ্ঠানে উপস্হিত পরিচালক সুমন মৈত্র জানান, "আমি যখন 'দশমী' সিনেমাটি করেছিলাম তখন আমিও নতুন ছিলাম। তাই আমি মনে করি নতুন নতুন প্রতিভাবানদের সুযোগ দেওয়া উচিত। রোহন যে ধরণের বিষয় নিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।'
এই সিনেমার অন্যতম চরিত্র লাবনীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জী। এদিন মিউজিক লঞ্চ অনুষ্ঠানে তিনি জানান," ছবির গানের কথাগুলো অসাধারণ। আমি এখানে নর্থ কলকাতায় বড় হওয়া খুবই সাধারণ মেয়ে লাবনীর চরিত্রে অভিনয় করছি । যার মনে নিজের মা এবং প্রেমিকের প্রতি চলে কর্তব্যবোধের দ্বন্দ্ব।"
আপনাদের জানিয়েরাখি, চলতি মাসে মুক্তি পেতে চলেছে জীবনের অসম্পূর্ণ গল্পগাঁথায় সুসজ্জিত পরিচালক রোহন সেনের বাংলা ছবি 'এভাবেই গল্প হোক'।









Comments
Post a Comment