এক অজানা দ্বীপে কোন রহস্যের সমাধানে রাজেশ শর্মা!





ইদানিং  এক অজানা দ্বীপে  রহস্যের সমাধানে ব্যস্ত অভিনেতা রাজেশ শর্মা । ফরেস্ট রেঞ্জার হিসাবে তিনি এবং তাঁর পুরো টিম কি পারবে সেই রহস্য উন্মোচন করতে? কিন্তু কি এই রহস্য? আসলে এই অজানা দ্বীপে পিকনিকের উদ্দেশ্যে পাড়ি দেয় একটি ছেলে এবং একটি মেয়ে। তাঁদের দুজনের ভালোবাসার প্রাঙ্গনে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। দুই ভালোবাসার মানুষ যখন নিজেদের স্বপ্ন বুনছে তখনই ঘটে অঘটন।  রহস্যজনকভাবে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। সেই নিখোঁজের সন্ধানে সেই দ্বীপে তাঁর পুরো টিমকে নিয়ে হাজির হয় ফরেস্ট রেঞ্জার । একসময় মেয়েটিকে খুঁজে পাওয়া যায় কিন্তু মৃত অবস্থায়।  অপরদিকে সেই দ্বীপে ট্রাইবালদের সাথে জড়িয়ে পড়ে ছেলেটি। ঠিক এরইমাঝে অস্বাভাবিক ভাবে সেও নিখোঁজ হয়ে যায়। এই দুই রহস্যের উন্মোচন করতে কি পারবে আগত ফরেস্ট রেঞ্জার? জানতে হলে দেখতে হবে পরিচালক পলাশ বৈরাগীর আসন্ন বাংলা ছবি 'দ্বীপান্তর'। গত বুধবার নিমতার করঞ্জাই ভবনে হয়ে গেল এই ছবির শ্যুটিং। বলিউড এবং টলিউড খ্যাত অভিনেতা রাজেশ শর্মা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রঞ্জন ভট্টাচার্য, সুদর্শন দাস,সান্তনা বসু  ,সৌমেন দাস, মনোজ মন্ডল, আলিয়া সাহা প্রমুখ।  গ্লিটার এন্টারটেইনমেন্ট এবং দাস বৈরাগি ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি।


এদিন শ্যুটিং-এর ফাঁকে  স্বনামধন্য অভিনেতা রাজেশ শর্মা জানান,"ছবির গল্প খুবই ভালো। এই ছবিতে সুন্দরবনের  ট্রাইবালদের  জীবন দেখানো হয়েছে। যা  এর আগে এ ধরণের ট্রাইবালদের নিয়ে ছবি কখনো  হয়নি। "

নিজের সপ্তমতম ছবি 'দ্বীপান্তর'সম্পর্কে পরিচালক পলাশ বৈরাগী জানান,  "রোম্যান্টিক এবং একইধারে সাসপেন্সমুখী এই ছবি। সুন্দরবন, তাজপুর এবং কলকাতায়  হয়েছে ছবির শ্যুটিং।  ছবিতে রয়েছে মোট তিনটি গান। চলতি বছরের এপিল মাসে মুক্তি পাবে 'দ্বীপান্তর'। এক অন্য ধরনের সিনেমা করার চেষ্টা করেছি আশাকরি দর্শকদের খুবই ভালো লাগবে।"

একইসঙ্গে এদিন  নিজের অভিনীত চরিত্র
সম্পর্কে অভিনেতা সুদর্শন দাস বলেন, "এখানে আমি একজন ফরেস্ট অফিসার হিসাবে অভিনয় করছি। ছবির মাধ্যমে সমাজে এক ম্যাসেজ  দেওয়ার চেষ্টা করা হয়েছে।"

"আমাদের উদ্দেশ্য, ছবির মাধ্যমে ট্যালেনটেন্ড ছেলেমেয়েদের একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া। " এদিন শ্যুটিং ফ্লোরে ছবি সম্পর্কে এমনই বক্তব্য রাখেন প্রযোজক মহম্মদ নিজামুদ্দিন।

আপনাদের জানিয়েরাখি, আসন্ন ছবি  'ভুল ভুলাইয়া -২' এবং 'লক্ষ্মী বোম'-এ অভিনয় করতে দেখা যাবে রাজেশ শর্মাকে।  সম্প্রতি তিনি শর্ট ফিল্ম 'টিন্ডে'-তে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

Comments