সারা দুনিয়ায় অটোমোবিলি ইকোসিস্টেমে নতুন দিশা দেখাচ্ছে ল্যাম্বরগিনি : শরদ আগরওয়াল


দামি গাড়ি অনেকেরই শখ। আর সেই শখপূরণে গাড়িপ্রেমীদের আগে থেকেই মন জয় করেছে জনপ্রিয় বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা ল্যাম্বরগিনি। তাই এবার নতুন বছরে  বাজারে এল ল্যাম্বরগিনির নতুন মডেল হুরাকান ইভো রিয়ার হুইল ড্রাইভ।

 এই নতুন গাড়ির লঞ্চ সম্পর্কে  ল্যাম্বরগিনি ইন্ডিয়ার প্রধান শরদ আগরওয়াল  জানান, " সারা দুনিয়ায় অটোমোবিলি ইকোসিস্টেমে নতুন দিশা দেখাচ্ছে ল্যাম্বরগিনি।  রিয়ার হুইল ড্রাইভ ল্যাম্বরগিনি হুরাকান ফ্যামিলির নতুন মডেল । যেটি আরো অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গাড়ি। এর আগে আমরা লঞ্চ করেছিলাম হুরাকান অল হুইল ড্রাইভ  এবং হুরাকান ইভো স্পাইডার। যেটিও বাজারে ভালো জায়গা করে নিয়েছিল। আমাদের বরাবরই ভাবনা থাকে গ্রাহকদের লাক্সারি এক্সপেরিয়েন্স করানো। তাই গ্রাহকদের কথা ভেবেই বাজারে আমরা এই নতুন গাড়ি নিয়ে এসেছি । এই নতুন মডেলের দাম শুরু ৩'২২ কোটি টাকা থেকে।"

আপনাদের জানিয়েরাখি, ভারতের বাজারে
 দিল্লি, মুম্বাই এবং ব্যাঙ্গালোরে রয়েছে ল্যাম্বরগিনির আউটলেট। 

Comments