৪৪তম কলকাতা বইমেলার অলংকার চরিতাভিধান


এবছর ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বৃহস্পতিবার কলকাতা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে  প্রকাশিত হল  চরিতাভিধান (প্রথম খণ্ড)। এই বইটি থাকছে ১৮১৮ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সেই সময়ের বাংলা সংবাদজগতের পত্রপত্রিকার সম্পাদক,সাংবাদিক,লেখকদের  নানান তথ্য। এই প্রথমখণ্ডে রয়েছে ২৫০ বিশিষ্ট জনের জীবনপঞ্জি। এদিন  বইমেলার ৪০৮ নং স্টলে কলকাতা জার্নালিস্ট ক্লাব সদস্যদের হাত ধরে  প্রকাশিত হল এই বইটি।

Comments