কলকাতায় বুকে ক্যাফে কাঠমান্ডু


শীতকাল মানেই তল্পিতল্পা বেঁধে বেরিয়ে পড়া পছন্দের ডেস্টিনেশনে। ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় বরাবরই আলাদা জায়গা জুড়ে রয়েছে পড়শি দেশ নেপাল। যার অপরূপ প্রকৃতির সৌন্দর্য বারংবার আপনাকে মন্ত্রমুগ্ধ করে তাকে কফির স্বাদে পেলে কেমন হয়? অবাক হলেন!  হ্যাঁ  এবার  কলকাতার বুকে এই প্রথম নেপালের কফির স্বাদের সাথে কফিপ্রেমীদের মন ভোলাতে এসে গেল 'ক্যাফে কাঠমান্ডু'। শনিবার দক্ষিণ কলকাতার  রবীন্দ্র সরোবরে  ৩৩এ,লেক অ্যাভিনিউ-তে চালু হল এটি। এই ক্যাফের উদ্বোধনে উপস্থিত ছিলেন  নেপালের কনসাল জেনারেল একনারায়ণ আরিয়াল, গায়ক মিয়াং চ্যাং, ক্যাফে কাঠমান্ডুর কর্ণধার রাজু সিং, বর্ষা সিং সহ অন্যান্যরা।


ক্যাফে কাঠমান্ডু-র স্পেশ্যালিটি হল এখানে প্রত্যেকটি কফি বিনস নেপাল থেকে আগত। এছাড়াও রয়েছে অর্গানিক আরাবিকা কফি । শুধু কি তাই  ক্যাফে কাঠমান্ডু অন্দরসজ্জায় রয়েছে  ঐতিহাসিক নেপালের ছোঁয়া ।


এদিন কলকাতায় প্রথম ক্যাফে কাঠমান্ডু  সম্পর্কে নেপালের কনসাল জেনারেল একনারায়ণ আরিয়াল জানান, "এটা খুবই ভালো উদ্যোগ। কফির মাধ্যমে এরা কলকাতায় একটা রিলেশনশিপ মেন্টেন করতে চাইছে এটাকে আমি সাধুবাদ জানাই"

"এটা একটা ইউনিক ভাবনা। কফির সাথে এর অসাধারণ পরিবেশও সবার  মন ছুঁয়ে যেতে বাধ্য "- এদিন ক্যাফে কাঠমান্ডুর- উদ্বোধনে এমনই মন্তব্য করেন গায়ক মিয়াং চ্যাং।

 আজ থেকে কলকাতায় ক্যাফে কাঠমান্ডুর যাত্রা শুরু। নিজেদের এই অত্যাধুনিক ক্যাফে সম্পর্কে কর্ণধার রাজু সিং জানান, "আমি খুবই এক্সাইটেট। আমাদের অনেকদিন ধরে চিন্তা ছিল কলকাতায় এমন একটা কফি ক্যাফে খোলার যেখানে আগত মানুষের স্বাস্থ্য সচেতনতা এবং একইসঙ্গে  রিলাক্সেশন দেবে । আর সেই স্বপ্ন সত্যি হল আজ।"

এদিন ক্যাফে কাঠমান্ডুর অন্যতম কর্ণধার বর্ষা সিং জানান,"  এখন সবাই স্বাস্থ্য সচেতন। আমাদের বিশেষত্ব হল অবশ্যই আরাবিকা কফি। যার টেস্ট মাইল্ড এবং স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। একইসঙ্গে এখানে চিনির কোন ব্যবহার নেই তাই
যাদের ডায়বেটিস আছে তাঁরাও নির্দ্বিধায় আসতে পারবে।"

মনোরম সজ্জায় নেপালের কফির স্বাদে কফিপ্রেমীদের মন ভোলাতে কলকাতায় এসে গেল  ক্যাফে কাঠমান্ডু।

Comments