প্রগতিশীল যুগে আমরা যত এগোচ্ছি ততই বাড়ছে একাকিত্বের সমস্যা। সেখানে প্রতিনিয়ত গ্রাস করছে টেনশান, ঈর্ষা, অহংকার নামক নানান মানুষিক ব্যাধি। আর এর ফলস্বরূপ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে ভালো খারাপের মূল্যবোধ। আর ঠিক তেমনি ভাবনা নিয়ে আজ ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কলকাতা জার্নালিস্ট ক্লাবের ৪০৮নং স্টলে প্রকাশিত হল শ্রী অনির্বান মিত্রের বই " শূন্য থেকে নয়, যোগ বিয়োগের জয়"। মূলত এই বইটিতে মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য ১০৫টি নানান উপায় নিয়ে আলোকপাত করা হয়েছে।
এদিন নিজের প্রকাশিত বই সম্পর্কে অনির্বান মিত্র জানান, "মানুষের ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে তাঁর নিজের উপর। এই বইয়ের মাধ্যমে আমাদের জীবনে বিভিন্ন শুভ অশুভ শক্তিগুলি কি এবং তাদের ভালো খারাপের কিছু ঘটনা, তার কারণ এবং একইসঙ্গে ফলাফল সম্পর্কে অবগত করার প্রচেষ্টা করেছি। আশাকরি পাঠকদেরও এই বইটি ভালো লাগবে। "
আপনাদের জানিয়েরাখি, ১৪০ পৃষ্ঠার এই বইটির মূল্য মাত্র ২৫০টাকা।


Comments
Post a Comment