নতুন প্রতিভাদের নিয়ে সম্পন্ন হল ফ্যাশন শো উদ্ভাবনী



রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক নতুন প্রতিভাদের সুযোগ করে দিয়ে সম্প্রতি সম্পন্ন হল ফ্যাশন শো ‘উদ্ভাবনী’।গত ১৩ই জানুয়ারি (সোমবার) দমদমের মোহিত মিত্র মঞ্চে আয়োজিত হল এই ফ্যাশন শো। শো’তে অংশগ্রহণ করেছিলেন ৮০ জন মডেল । ১৭ জন ফ্যাশন ডিজাইনার, ৪০ জনের বেশি মেকআপ আর্টিস্ট এবং ৫ জন ক্রিয়েটিভ জুয়েলারি ডিজাইনার। পিসি চন্দ্র জুয়েলার্স প্রযোজিত এই শো’কে ঘিরে মানুষের উন্মাদন ছিল চোখে পড়ার মতো। 


এদিনের এই ফ্যাশন শো’তে উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট  সোনা, আমন দে, পরিচালক জিমি, সেলেব্রিটি পি আর দেবরাজ দাস, মিস ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশন্যাল ২০১৯ পারমিতা দাশগুপ্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন শুরু হয় শো। ‘উদ্ভাবনী’র আয়োজক অঞ্জন রায় জানালেন, ‘লোকচক্ষুর আড়ালে থাকা নতুন প্রতিভাদের তুলে আনার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। মনে হয় আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি’

Comments