আজকালকার দৈনন্দিন জীবনে সাজঘরে দিব্যি জায়গা করে নিয়েছে বিভিন্ন ধরণের ডিও কিংবা পারফিউম। পুরুষ কিংবা মহিলা এই সুগন্ধির গন্ধে এতটাই মগ্ন যে একে ছেড়ে বাইরে এক পা চলা নৈব নৈব চ ! তাই এবার নতুন বছরে ডিও-র বাজারে পুরুষদের জন্য রিপ্পল ফ্রাগরেন্সের পক্ষ থেকে এসে গেল 'ডিএনএ- ডিও অন দি গো'। শুত্রুবার কলকাতায় অবস্থিত দি বেঙ্গল চেম্বার-এ শ্রী অনিক ব্যানার্জী (চিফ বিজনেস ক্রিয়েটর,রিপ্পল ফ্রাগরেন্স ),ডঃ শিরিন রেজিনাল্ড (কান্ট্রি ম্যানেজার, রিপ্পল ডিভিশন), এবং চন্দ্রশেখর রায়-এর হাত ধরে লঞ্চ হল 'ডিএনএ'। চারটি ফ্রাগরেন্সে পাওয়া যাবে এই ডিও।
এদিন এই অনুষ্ঠানিক উদ্বোধনে ডঃ শিরিন জানান, "এটি ফ্রেশ, দীর্ঘস্থায়ী সুগন্ধযুক্ত প্রোডাক্ট। পুরুষদের জন্য 'ডিএনএ- ডিও অন দি গো' একটি অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠবে। মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে এই ডিও"।
আপনাদের জানিয়েরাখি, খুব শীঘ্রই রিপ্পল ফ্রাগরেন্স নিয়ে আসতে চলেছে মহিলাদের জন্য ডিও-র সম্ভার।



Comments
Post a Comment