সিরিয়ালের ক্যানভাসে দক্ষ অভিনয়ের রঙে অভিনেত্রী শাওন


মেগা সিরিয়াল মানেই ছোটপর্দার রসদ৷ যেখানে থাকে ভালবাসা, ত্রিকোণ প্রেমের জটিলতা, খুনসুটি, শাশুড়ি বৌমার মারপ্যাঁচ -এই সবকিছুরই এক বিশাল জগত। প্রতি সন্ধ্যায় বাঙালির ড্রয়িং রুমে  ঘাঁটি গেড়ে  বসে যেমন মেগা সিরিয়াল  তেমনি সঙ্গে থাকে ধারাবাহিকের নানান চরিত্র। প্রিয় কলাকুশলীদের চরিত্রের সাথে নিজেদের ভাবনায় বেঁধে ফেলে অনেকে।সিরিয়ালপ্রেমীদের কাছে ছোট পর্দার কলাকুশলীরা যেন এক্কাবারে তাঁদের আপনজন  তেমনি এক টেলি অভিনেত্রী যিনি নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মনের মণিকোঠায় করেছেন বাজিমাত। স্টার জলসার 'সাঁঝের বাতি' ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্র রীতিমত প্রশংসনীয়। আজ একান্ত সাক্ষাৎকারে জেনে নেওয়া যাক তাঁর কিছু না বলা অধ্যায়। আর এই অসাধারণ সদাই হাস্যময়ী মিষ্ঠভাষী অভিনেত্রী আর কেউ নন তিনি হলেন জনপ্রিয় শাওন দে ।

অভিনয় জগতে আসা কিভাবে?

- কোন প্যান করে নয় হঠাৎই অভিনয় জগতে আসা আমার।  আমাদের বাড়িতে একদিন একটা শ্যুটিং হচ্ছিল। হঠাৎই নায়িকা অসুস্থ হয়ে পড়ায় তখন আমাকে অভিনয় করানোর জন্য আমার শশুরমশাইয়ের কাছে রিকোয়েস্ট আসে । তিনি আবার আমার শশুরমশাইয়ের ক্লোজ ফ্রেন্ড। আমাকে যখন এই প্রস্তাব দেওয়া হয় আমিও অবাক হই কারণ অভিনয় সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই । যদিও নাচের মাধ্যমে অনেকটা অভিনয় এমনিতে বিল্ডআপ হয়ে যায় এবং একইসাথে আমি বরাবরই কোন কিছু এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসি। সেইমত আমি অভিনয় করি। তাঁদের আমার কাজ ভালো লাগে।তারপর  চ্যানেলে থেকে কল আসে। আর সেখান থেকেই ১০বছর আগে আমার প্রথম প্রজেক্ট শুরু হয় যার নাম 'রাশি'।

সাঁঝের বাতিতে তোমার অভিনীত চরিত্র সম্পর্কে কিছু বলো?

- এখানে আমি একজন  ছোট বৌয়ের চরিত্রে অভিনয় করছি। যে সৎ আবার একইসঙ্গে প্রতিবাদী। এই সিরিয়ালের স্পেশ্যালিটি হল নেভেটিভ চরিত্র থাকলেও সেই অর্থে কোন কূটকচালি নেই । এখানে লাভ বন্ডিংটাই বেশি। যেহেতু আমি পজিটিভ চরিত্রে অভিনয় করছি আর এই সূক্ষ সূক্ষ অনুভূতিগুলি যখন প্রেজেন্ট করি তখনও আমারও খুব ভালো লাগে।

তোমার দীর্ঘ অভিনয় জীবনের জার্নি সম্পর্কে কিছু জানাও?

- জীবন সবসময় অভিজ্ঞতা বহন করে। আর  ব্যক্তিগত জীবনে আমি  নিজেও প্রচন্ড এক্সপেরিয়েন্স করতে ভালোবাসি। এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে, স্কুবা ড্রাইভিং করার সময় জল ভালোবাসলেও জলের গভীরে যেতে আমার খুব ভয় লাগত।কিন্তু আমার ট্রেনার আমাকে জোর করে  নিয়ে যায় আর আমিও ঠিকমত স্কুবা ড্রাইভিং করতে পারি। তাই আমি সবসময় মনে করি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু এক্সপেরিয়েন্স করা উচিত। হয়ত এই এক্সপেরিয়েন্স করার সময় আমাদের নেগেটিভ বা ঠকতে হতে পারে তবুও  পজিটিভ মনে এগিয়ে যাওয়া উচিত কারণ সবসময় সেফলি লাইফ খেলা যায় না তাতে অনেককিছু অধরা থেকে যায়। 

তোমার আপ কামিং প্রজেক্ট ?

- এই মুহূর্তে জি বাংলায় 'ফিরকি' নামক আরেকটি মেগা সিরিয়াল যেটা ৩রা ফেব্রুয়ারি আসতে চলেছে সেখানে আমাকে  নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও ফেব্রুয়ারির পরে আম্যাজন প্রাইম ভিডিওতে একটি ওয়েবসিরিজ আসছে সেটা সম্পর্কে এখনই কিছু রিভিল  করতে চাইছি না । তবে ওটা নিয়ে আমার অনেক এক্সপেক্টেশন আছে।

সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন ডে! তোমার সরস্বতী পুজো কেমন কাটত ? 

- সরস্বতী পুজোর দিনেই আমার হাজব্যান্ডের সাথে প্রথম আলাপ। আমি তখন ক্লাস এইটে পড়তাম আর ও পড়ত ক্লাস ইলেভনে। তখন থেকেই একটা ফিল গুড ফ্যাক্টর এসেছিল। পরবর্তীকালে সেটা রিলেশনশিপে কনভার্ট হয়। এখন অন্যদের প্রেমে হেল্প করি।

★  এবছর  সরস্বতী পুজোয় তোমার কি প্ল্যান?
 
- কাজের প্রচন্ড চাপ তাই এবছর সরস্বতী পুজোয় শ্যুটিং সেটেই থাকছি। এখানেই পুজো হচ্ছে।  যদিও বাড়িতে থাকতে পারছিনা বলে মা খুব রেগে আছে। এটাও একটা নতুন এক্সপেরিয়েন্স। আমার কাছে পুজো মানে সবাই মিলে হইহই করে খুব আনন্দে কাটানো।

সরস্বতী পুজোয় তোমার  স্টাইল স্টেটমেন্ট ? 

- শুধুমাত্র সরস্বতী পুজো বলে নয় আমার সবসময় পছন্দ সিম্পেল লুক। নিজেকে আকর্ষণীয় করার আগে সিম্পেল এবং  কনফিডেন্ট থাকাটা প্রয়োজন। আর সে অর্থে এবছর শ্যুটিং সেটে শাড়ি পরা ছাড়া আলাদা করে সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি পরা হচ্ছে না ।

পুজো মানেইতো ভুরিভোজ পর্ব । এবছর সরস্বতী পুজোয় তোমার খাবার মেনুতে কি থাকছে ?

- আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। যেকোন মিষ্টির পদ আমার খুব পছন্দের। পাশাপাশি খেজুর আমসত্ত্বর চাটনি, পায়েস , মালপোয়া , নাড়ু, জিলিপিও বেশ ভালো লাগে।তবে এবছর সরস্বতী পুজোয় থাকছে কুলের চাটনি।

আগেকার সরস্বতী পুজো আর এখনকার পুজোর মধ্যে  কোন তফাৎ খুঁজে পাও? 

- হ্যাঁ, অবশ্যই একটা তফাৎ আছে। আমার মনে হয় আগে পুজোকে কেন্দ্র করে পুজোটাই বেশি ছিল কিন্তু এখন সেই জিনিসটা হারিয়ে গেছে। 
 
তোমার নতুন বছরের কি কি রেজোলিউশন ?

-  সর্বপ্রথম নিজের ইগোকে সরিয়ে রেখে সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ প্রত্যেকে প্রত্যেকের প্রতি সময় দেওয়াটা কমে এসেছে। তাই ছোটখাটো ব্যাপারে  ইগো না রেখে সম্পর্কেগুলোকে ভালোবাসা প্রয়োজন।

আগে নিজেকে ভালোবাসতে হবে। ভালো থাকার প্ল্যানিং করতে হবে।

এছাড়াও প্রচুর ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।


সবশেষে বলাই যায়, শাওন একইধারে যেমন দক্ষ অভিনেত্রী তেমনি তিনি অন্তরসজ্জায় অপরূপা ।   

Comments