নতুন বছর মানে পুরোনো সমস্যাকে সরিয়ে নতুন ভাবে এগিয়ে চলা। প্রগতিশীল যুগে আমরা যতই আধুনিকের সাথে বন্ধুত্ব করছি ততই বাড়ছে আমাদের দৈনন্দিন জীবনে নানাবিধ চুল এবং ত্বকের সমস্যা। পুরুষ নারী নির্বিশেষে এই সমস্যায় জেরবার। সেই সমস্যা দূর করতে এবার বৃহস্পতিবার কলকাতার আলিপুর -এ অবস্থিত এনক্লেভ মলে চালু হল ডক্টর পল'স -এর মাল্টিস্পেশালিটি ক্লিনিক। এই নতুন সেন্টারে রয়েছে সাধ্যের মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট,হেয়ার রিগ্রোথ,এক্সেসিভ হেয়ার ফল-এর মত নানাবিধ চুলের সমস্যা থেকে শুরু করে মেলাসমা ফ্রেকেল, প্রিম্যাচিউর এজিনিং -এর মত ত্বকের যাবতীয় সমস্যার বিশেষজ্ঞদের হাতে সমাধানের সুব্যবস্থা। এদিন ফ্রাঞ্চাইজি কর্ণধার ডঃ সুরেন মহাপাত্র , অভিনেত্রী অর্পিতা মুখার্জী ,সায়ন্তনী গুহঠাকুরতার হাত ধরে হয়ে গেল ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন।
এদিন অনুষ্ঠান সম্পর্কে ফ্রাঞ্চাইজি কর্ণধার ডঃ সুরেন মহাপাত্র জানান,"আবহাওয়ার খামখেয়ালিপনা এবং বিশুদ্ধ জলের অভাবের কারণে বাড়ছে চুল এবং ত্বকের সমস্যা। সবারই সুপ্ত বাসনা থাকে নিজেকে সুন্দর করে রাখা, তাই আমাদেরও প্রচেষ্টা ভালো ট্রিটমেন্টের মাধ্যমে তাঁদের স্বপ্নপূরণ করা।"
পাশাপাশি ডক্টর পল'স -এর অন্যতম সদস্যা সুবর্ণা চ্যাটার্জি অধিকারি জানান, "ডঃ পল'স ক্লিনিক লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করে। এখানে প্রত্যেক সার্ভিস বৈজ্ঞানিক সম্মত এবং নিরাপদ।"
আধুনিক প্রযুক্তির এই ক্লিনিক সম্পর্কে অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা জানান,"আজকাল প্রত্যেকেই সৌন্দর্য সচেতন। সবাই নিজের যত্ন নিতে চায়। আর ডক্টর পল'স সেই পথের পথপ্রদর্শক।"
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মডেল নিক রামপাল, মেঘনা বোস, অর্পিতা, রোহিনী মুখার্জী সহ ক্লিনিকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





Comments
Post a Comment