স্কুলভিত্তিক নেচার্‌স ক্যুইজ প্রতিযোগিতায় কলকাতার জয়ী স্কুল এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ



পরিবেশ এবং প্রকৃতি সম্পর্কিত সচেতনতা বাড়ানোর জন্য শনিবার হাওড়ার লিলুয়ায় অবস্থিত এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠে  রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস, এনজিও সেভাস এবং এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে ৫তম ' 
নেচার্‌স ক্যুইজ' প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণের ধারণা এবং পৃথিবীতে উপলব্ধ খনিজগুলি সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে সচেতনতা বাড়াতে এই  ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি কলকাতা চ্যাপ্টার -এর ৫তম সংস্করণ।এই প্রতিযোগিতায় সারা কলকাতা এবং শহরতলীর বাছাই করা প্রায় ২৫ টি স্কুলের পঞ্চম,ষষ্ঠ,এবং সপ্তম শ্রেণীর ১০৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মিসেস উমেন অফ দ্যা ইউনিভার্স ২০১৯, দ্বিতীয় রানার্স আপ অপ্সরা গুহ ঠাকুরতা, রোটারি ডিজিএনডি আরটিএন অজয় ল, পিডিজি আরটিএন ব্রজগোপাল কুন্ডু, আরটিএন কিষাণ কেজরিওয়াল, এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ, প্রিন্সিপাল  নীলকণ্ঠ গুপ্তা,বিনোদ লাহটি এবং অন্যান্যরা। 

এদিনের এই সুন্দর অনুষ্ঠানটি সুসংগঠিত ও সুচারুভাবে পরিচালনা করেন  ক্যুইজ মাস্টার রাজীব ডি'সিলভা। একইসঙ্গে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।সারাদিনব্যাপি এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সর্বপ্রথম স্থানের মর্যাদা কেড়ে নেয় এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ। একইসঙ্গে দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থানে অধিকার করে ডিপিএস জোকা এবং  দ্যা হেরিটেজ স্কুল।

এদিন এই অনুষ্ঠান সম্পর্কে  অপ্সরা গুহ ঠাকুরতা ( মিসেস উমেন অফ দ্যা ইউনিভার্স ২০১৯, দ্বিতীয় রানার্স আপ) জানালেন, "আমার খুবই ভালো লাগছে এখানে এসে। নিজেকে রিলেট করতে পারছি কারণ আমি কর্মজীবন শুরু করেছিলাম শিক্ষকতা দিয়ে। রোটারি ইউভিস-এর এই যে উদ্যোগ বাচ্চাদের মধ্যে সচেতনতা বাড়ানো  যা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতে তাঁরা এই ধরণের আরো সচেতনতামূলক কাজ করুক আমি এই কামনা করি।"

রোটারি  ক্লাব অফ ক্যালকাটা ইউভিস,প্রেসিডেন্ট  শ্রী আশীষ আগরওয়াল এই অনুষ্ঠান সম্পর্কে জানান, "এটা এক অন্য ধরণের ক্যুইজ প্রতিযোগিতা যেখানে প্রকৃতি সম্পর্কিত বিষয়ে শিশুদের মধ্যে সচতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য। সারা কলকাতার অনেক স্কুল আমাদের সাথে যুক্ত হয়। এবছর তাঁর ব্যতিক্রম নয়। "

রোটারি ডিজিএনডি আরটিএন শ্রী অজয় ল অনুষ্ঠান সম্পর্কে জানালেন, "বাচ্চাদের  উদ্দেশ্যে একটাই কথা বলব ভালোমত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ,ডিসিপ্লিন সবই শিখতে হবে।"

"রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস -এর এই ধরণের ভাবনা সত্যি অসাধারণ। তরুণ প্রজন্মের উদ্দেশ্য একটাই কথা বলব সেভ দ্যা ওয়ার্ল্ড ,সেভ দ্যা এনভারমেন্ট "- এদিন নেচার্‌স ক্যইজ প্রতিযোগিতা সম্পর্কে এমনই মন্তব্য করেন এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ-এর প্রিন্সিপাল শ্রী নীলকণ্ঠ গুপ্তা।

এদিন অনুষ্ঠান সম্পর্কে পিডিজি আরটিএন  শ্রী ব্রজগোপাল কুন্ডু জানান, " পড়াশোনার পাশাপাশি  
নেচার সম্বন্ধে  শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে। "

যার উপস্থাপনায় এদিনের অনুষ্ঠান এক আলাদা মাত্রা যোগ করে সেই ক্যুইজ মাস্টার রাজীব ডি'সিলভা এদিন জানান, "আমাদের চারিপাশের প্রকৃতির সম্বন্ধে জানা খুব দরকার। আর শিশুদের মধ্যে এই সচেতনতা থাকলে ভবিষ্যতে তাঁরা এক নতুন দিশা দেখাতে পারবে।"

প্রসঙ্গত আপনাদের জানাই, বিগত বেশ কয়েক বছর ধরে এই বার্ষিক ক্যুইজ প্রতিযোগিতাটি ভারতবর্ষের ৪০ টি  বাছাই করা শহরে ক্রমাগত অনুষ্ঠিত হয়ে চলেছে। চলতি বছর ২রা ফেব্রুয়ারি পাটনায় হতে চলেছে এই  ক্যুইজ প্রতিযোগিতার সেমি ফাইনাাল এবং মুম্বাইয়ে  হবে এর ফাইনাল।  

এদিন প্রেসিডেন্ট,অফ ইউভিস  আরটিএন আশীষ আগরওয়াল, আরটিএন কে কে মুরলি, আরটিএন বিধু বি বর্মা, আরটিএন মনোজ পাসারি সহ ক্লাব সদস্যদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি এক অন্য মাত্রা যোগ করে।

Comments