নতুন বছর আসা মানেই গুটি গুটি পায়ে শুরু হয়ে যায় বিয়ের মরসুম। বিয়ের কনে হোক কিংবা বরের সাজসজ্জা, টেক্কা দেওয়ার আসরে কাউকে সুযোগ দিতে নারাজ। এই সাজসজ্জায় বাদ পড়ে না আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব। তাই এবার ফ্যাশনের দুনিয়ায় নতুন নতুন ওয়েডিং কালেকশনের সম্ভারের আপনাকে স্বাগত জানাছে কলকাতার এলগিন রোডে অবস্থিত ফ্যাশন ওয়ার্ল্ড 'স্ত্রী' বুটিক। এই বুটিকে রয়েছে ডিজাইনার শাড়ি , লেহেঙ্গা থেকে শুরু করে সালোয়ার সুট। শুধু কি তাই পোশাকের পাশাপাশি ফ্যাশনেবেল জুয়েলারি আপনার মন কাড়তে বাধ্য।
নতুন কালেকশন সম্পর্কে 'স্ত্রী' বুটিকের কর্ণধার প্রিয়াঙ্কা ভালোটিয়া জানান, "ক্রেতাদের কথা মাথায় রেখে বুটিকে যেমন রয়েছে ভারী কাজের ডিজাইনার পোশাক পাশাপাশি রয়েছে হালকা এমব্রয়ডারি ডিজাইনার আউটফিট। ২২ থেকে ৩০হাজারের মধ্যে পাওয়া যাবে নতুন ডিজাইনার লেহেঙ্গার কালেকশন। নতুন বছরের রেশে বিয়ের সিজেনে হলুদ, পিঙ্ক , মাস্টার্ড, লেমন, পিচ রঙের যেকোন আউটফিট ফ্যাশনে ইন"।
তাহলে আর দেরি কিসের! বিয়ের আনন্দে নিজেকে আরো মোহময়ী করে তুলতে সঙ্গে রাখুন 'স্ত্রী' বুটিক।


Comments
Post a Comment