ওদের বড়দিন !



চারিদিকে বড়দিনের আনন্দে ভাসছে মহানগরী। মোমবাতি, ধূপ, ক্রিসমাস ক্যারলে চার্চে চার্চে শুরু হল প্রভু যীশুর আরাধনা। আর এরইমাঝে আমার আপনার হৃদয়ের কোণে প্রতিফলিত হবে নিজেদেরকে ভালো রাখার প্রার্থনা। কিন্তু ওরা? হ্যাঁ ওরা! আমাদের বাড়ির যে সুগন্ধি ধুপ নিত্যদিনের পুজোর সঙ্গী ওদের কাছে জীবন চলার এক রসদ। চোখের দৃষ্টিকোণে না পারলেও মনের দৃষ্টিতে তাঁরা এক একজন কারিগর। আর হবে নাই কেন!  তাঁদের রয়েছে সমস্ত বাঁধাবিঘ্ন জয় করার এক অসম্ভব ইচ্ছাশক্তি। তেমনি এই অভিনব ইচ্ছার প্রকাশের দেখা মেলে কলকাতার প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত বেহালা সুরদাস ডেভালপমেন্ট সোসাইটির দৃষ্টিহীণ সদস্যদের ধুপকাঠির স্টলে। রকমারি সুগন্ধি ধূপের পসরায় তাঁদের আবাধ হাতছানি। চলবে আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত।
তাহলে বেহালা সুরদাস ডেভালপমেন্ট সোসাইটির দৃষ্টিহীণদের সুগন্ধির হাত ধরে আপনিও মেতে উঠুন এক অন্য বড়দিনের আনন্দে।

Comments