বর্ষশেষের অপেক্ষায় ধীরে ধীরে রঙিন হচ্ছে কল্লোলিনী তিলোত্তমা। যারা ভাবছেন শুধু প্রিয়জনের সাথে বড়দিনের সারারাতের হইহুল্লোড় ,খাওয়াদাওয়ার আনন্দের ব্যাপ্তি এখানেই শেষ, তাঁদের উদ্দেশ্য বলি না ,ভুল ভাবছেন । বৃহস্পতিবার সকাল আপনার জন্য অপেক্ষা করছে আরেক আনন্দে। আজ হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ । মহাকাশ বিজ্ঞানীদের মতে, ‘রিং অফ ফায়ার’। অর্থাৎ গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখা যাবে। । জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই মহাজাগতিক দৃশ্য চলবে প্রায় আড়াই ঘণ্টা পর্যন্ত। এই বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ শুধু সূর্যের কেন্দ্রটিকে ঢেকে দেয়। আর তার চারপাশ থেকে বেরিয়ে আসে সূর্যের আলো। আর এই দৃশ্য পৃথিবীবাসী দেখতে পাবেন খালিচোখে। দক্ষিণ ভারত,শ্রীলঙ্কা,সৌদি আরব, কাতার, আমিরাত, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ফিলিপিন থেকে এটি খুব ভালোভাবে দেখা যাবে এবং আংশিক গ্রহণ দেখতে পারবেন বাংলাদেশের মানুষ। প্রায় তিন বছর পর কলকাতা দেখবে আংশিক সূর্যগ্রহণ। দার্জিলিং এবং কোচবিহার থেকে দেখা যাবে এই 'রিং অফ ফায়ার'। কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ৮টা ২৭ মিনিট এবং শেষ হবে ১১টা ৩২ মিনিট। এত গেল সূর্যগ্রহণের কথা। কিন্তু জানেন কি! এইসময় কোন রঙের ছোঁয়ায় আপনার জীবন হয়ে উঠবে শুভময়? বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার। কথায় বলে এই সময় মা লক্ষীর আগমন হয় মর্ত্যে, তাই এই বারটি লক্ষীবার হিসাবে চিহ্নিত । বৃহস্পতি আবার সবচেয়ে বড় গ্রহ এবং এর রং হলদেটে। তাই নিজের মনষ্কামনা পূরণ করতে বেছে নিন হলুদ রঙের পোশাক । গৃহের অন্দরসজ্জায় রাখুন হলুদের ছোঁয়া। হলুদ রঙা ফুলের সাজে বাাড়ির পরিবেশে দিন একটা হালকা মেকওভার।
ব্যাস আর কি ! বছর শেষের সূর্যগ্রহণের পাশে রাখুন হলুদের চাবিকাঠি।

Comments
Post a Comment