কালচক্র -এ জড়িয়ে পড়েছে নীল! আপনি নেই তো!


আমাদের স্মৃতিবিজড়িত জীবনে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে একজন মানুষের জন্য কোন সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হয়ত ব্যাখ্যা করা বড় অসম্ভব। এরইমাঝে জীবনচক্রে  আপনি যদি কোনদিন ফেঁসে যান  প্রিডেস্টিনেশন প্যারাডক্স অর্থাৎ পূর্বনির্ধারণের পূর্বাভাস-এ। তাহলে কেমন হবে আপনার জীবন?  ঠিক তেমনি পূর্বনির্ধারণের পূর্বাভাস চক্রে ফেঁসে যায় নীল । সে নিজেই দিশাহারা যে তার সাথে আসলে  কি ঘটছে?  একইসঙ্গে তাঁর সাথে এই চক্রে ফেঁসে যায় তাঁর কাছের মানুষগুলো। এদিকে নীল ছাড়া এই চক্রের সম্পর্কে সবাই অজানা । নীল কি আদৌ পারবে নিজেকে এবং তাঁর কাছের মানুষগুলোকে এই চক্র থেকে বার করতে? নাকি কালের চক্রে  বন্দি হয়ে থাকবে তাঁরা? জানতে হলে দেখতে হবে পরিচালক  অনুপ সম্মাদার পরিচালিত বাংলা শর্ট ফিল্ম 'কালচক্র'। আগামী ২৭শে ডিসেম্বর কলকাতায় অবস্থিত বিড়লা প্ল্যানেটোরিয়ামের অডিটোরিয়ামে হতে চলেছে  'কালচক্র' ছবির স্ক্রিনিং।
ইনোমানিয়া মোশন পিকচার্স নিবেদিত এই রোমহর্ষক ছবিতে অভিনয় করেছেন রিতজিৎ চট্টোপাধ্যায়, জয়শ্রী খাড়া, ববি মন্ডল, শ্রেয়া চক্রবর্তী। কাহিনী লিখেছেন জয়শ্রী খাড়া এবং ছবির প্রযোজনা করেছেন ববি মন্ডল।

আপনি কি পূর্বনির্ধারণের পূর্বাভাস-এ জড়িয়ে পড়েছেন? উত্তর দেবে 'কালচক্র'।

Comments