প্রগতিশীলযুগে আমরা যতই আধুনিক হচ্ছি ঠিক ততই আমাদের জীবনে গ্রাস করছে একাকীত্ব। আর এই একাকিত্বে নিয়ে আসছে 'হিকিকোমরি' নামক রোগ । ঠিক তেমনি 'হিকিকোমরি'-র শিকার জোজো নামক একটি মেয়ে। সাইকিয়াট্রিস্টের হাত ধরে জোজো কি পারবে এই রোগ থেকে মুক্তি পেতে ? নাকি 'হিকিকোমরি'-র জালে হারিয়ে যাবে জোজো? এসবের উত্তর দিতে আগামী ২৭শে ডিসেম্বর কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামে আসছে পরিচালক আশীষ বসাক পরিচালিত আসন্ন বাংলা শর্ট ফিল্ম 'দি সাইকিয়াট্রিস্ট'।এই ছবিতে অভিনয় করেছেন জয়শ্রী খাড়া, ঋদ্ধিমা চ্যাটার্জি, ববি মন্ডল, অশোক মন্ডল। এছাড়াও রয়েছেন ফারুক মলিক, শ্রেয়া চ্যাটার্জি, আশীষ বসাক সহ প্রমুখ। কাহিনী, স্ক্রিপ্ট লিখেছেন জয়শ্রী খাড়া। প্রযোজনায় ববি মন্ডল।সিনেমাটোগ্রাফারের দায়িত্ব সামলেছেন পার্থ পাল এবং এডিটিং-এ অনিতেশ অধিকারী।
'হিকিকোমরি'-র হাত থেকে মুক্তি পেতে আগামী ২৭শে ডিসেম্বর অবশ্যই দেখতে হবে 'দি সাইকিয়াট্রিস্ট'। আপনি আসছেন তো?
আসন্ন বাংলা শর্ট ফিল্ম 'দি সাইকিয়াট্রিস্ট' -র পুরো টিমের জন্য আমাদের তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা।

Comments
Post a Comment