অভিনয়ের দক্ষতায় দর্শকদের কাছে জনপ্রিয় নাম জি টিভির ইশক সুভান আল্লাহ-র হাসিনা বিবি ওরফে অভিনেত্রী দেবশ্রী
সোম থেকে শুত্রু ঘড়িতে রাত ১০টা মানেই সিরিয়ালপ্রেমীদের কাছে জি টিভির জনপ্রিয় সিরিয়াল 'ইশক সুভান আল্লাহ'। আর 'ইশক সুভান আল্লাহ' মানেই তো জনপ্রিয় চরিত্র হাসিনা বিবি। ইতিমধ্যে তাঁর অভিনয়ের দক্ষতা মন ছুঁয়ে গেছে দর্শকদের। তিনি একাধারে যেমন সুঅভিনেত্রী তেমনি থিয়েটার আর্টিস্ট একইসঙ্গে ডাবিং আর্টিস্ট। এহেন সুন্দরী সর্বগুণসম্পন্না আর কেউ নন তিনিই অভিনেত্রী দেবশ্রী ঘোষ। বলিউড কিংবা টলিউড, তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে আছে সর্বত্র।সিরিয়াল, সিনেমা, থিয়েটার, ওয়েবসিরিজ,ডাবিং- দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে দক্ষতার সাথে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। কেরিয়ারের এই ২৫টা বছর কেমন ছিল এই অভিনেত্রীর? একান্ত আলাপচারিতায় জেনে নেওয়া যাক সদাই মিষ্ঠভাষী অভিনেত্রী দেবশ্রী ঘোষের কিছু না বলা অধ্যায়।
- ছোটবেলার দিনগুলো বেশ ভালোই ছিল। কলকাতার বাঁশদ্রোণীতে আমার বেড়ে ওঠা। বাবা চাকরি করতেন আর মা বাড়িতে টিউশন করাতেন। আমি আর আমার ২বোনের খুব আনন্দে মজায় কেটেছে শৈশব । আমার স্কুলিং বাঁশদ্রোণী খানপুর গার্লস স্কুল থেকে ।এরপর দেশবন্ধু কলেজ থেকে আটর্স নিয়ে পড়াশোনা। পরবর্তীক্ষেত্রে এনআইএফএফএ থেকে অ্যাক্টিং -এ ডিপ্লোমা করি এবং এর পাশাপাশি দক্ষিণী থেকে রবীন্দ্র সংগীতের তালিম নিয়েছি।বলা ভালো,ছোটবেলার সেই কনফিডেন্সের জোরেই আজ আমি প্রতিষ্ঠিত।
- মায়ের অদম্য ইচ্ছাশক্তিতেই আমার অভিনয় জগতে আসা। ছোটবেলা থেকেই থিয়েটার করেছি। গান শিখেছি। আসলে সেইসময় অভিনয় এবং রবীন্দ্র সংগীত নিয়ে পড়াশোনায় মেতে থাকতাম।পরবর্তীক্ষেত্রে মডেলিং নিয়ে আমার পথ চলা শুরু। একসময় আমি ইটিভি কলকাতার সেরা সুন্দরী খেতাবে সম্মানিত হই। দীর্ঘ ২০ বছর কলকাতায় আমি থিয়েটার করি। প্রথমে 'রঙ্গকর্মী' এবং পরবর্তী সময়ে 'নাট্যানন' থিয়েটার গ্রুপে যুক্ত থাকি। একইসঙ্গে অমল রায় ঘটক পরিচালিত 'সন্ধ্যা তারা', ডিডি-১ এ 'ঋষি অরবিন্দ', 'কখনো মেঘ কখনো বৃষ্টি' -সহ একাধিক বাংলা সিরিয়ালে আমি অভিনয় করেছি। পরবর্তীতে চলে আসা মুম্বাইতে। এখানে বলিউড অভিনেতা রাজ বাব্বরের স্ত্রী নাদিরা জাহির বাব্বর,যিনি আমার গুরুজি তাঁর থিয়েটার গ্রুপ 'একজুট' -এ আমি চার বছর ধরে কাজ করি। শুধুতাই নয় পাশাপাশি বেশ কিছু হিন্দি সিরিয়াল যেমন -'মেরে সাঁই', 'কাল ভৈরব' , 'সাবধান ইন্ডিয়া', 'কুলফি কুমার বাজেওয়ালা'-তেও অভিনয় করেছি। একইসঙ্গে পরিচালক একতা কাপুরের 'দেব ডিডি' এবং পরিচালক দানীশ আসলাম পরিচালিত 'ফ্লাশ'-সহ বেশ কিছু ওয়েবসিরিজে কাজ করেছি। আর বর্তমানে আমি জি টিভির 'ইশক সুভান আল্লাহ'-তে অভিনয় করছি।
৩) আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটি ?
- ১১বছর বয়সে যখন আমি 'সন্ধ্যা তারা' সিরিয়ালে অভিনেতা শ্বাশত বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রটি পেয়েছিলাম তখন থেকেই আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু। আমার জীবনের টার্নিং বলতে পরিচালক দানীশ আসলাম পরিচালিত ওয়েবসিরিজ 'ফ্লাশ' এবং এই মুহূর্তে জি টিভির 'ইশক সুভান আল্লাহ' -কেই মনে করি।
৪) কাকে আপনার জীবনের আইডল বলে মনে করেন?- অবশ্যই আমার মা-বাবা।
৫) আপনার প্রিয় অভিনেতা /অভিনেত্রী কারা ?
- এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদের অসাধারণ অভিনয় মন ছুঁয়ে যায়। বিশেষভাবে বলতে চাই মধুবালা, স্মিতা পাতিল, রেখা -র কথা। আজও আমার হৃদয়জুড়ে রয়েছেন অমিতাভ বচ্চন।
৬) আপনার জীবনের কোন স্মরণীয় মুহূর্ত ?
- আমার মেয়ের জন্মই আমার জীবনে মধুময় মুহূর্ত।
৭)টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রি-দুটোতেই আপনি সমানতালে কাজ করেছেন। দুটোর মধ্যে কি পার্থক্য চোখে পড়ে আপনার ?
- টলিউডে বরাবরই কাজ করতে ভালোই লাগে।
খুব প্রতিভাবান শিল্পীরা রয়েছেন এখানে। অবশ্যই চাইব কাজ করতে। কিন্তু বলিউডে রয়েছে আরো বেশি পেশাদারিত্ব। এখানে কাজের গুরুত্ব , সময়ের উপযুক্ত ব্যবহার এবং একইসঙ্গে শিল্পীদের সম্মান দেওয়া হয়।
৮) আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কী?
- আমার কাছে ভালোবাসা মানে পরিবার,আমার বোনেরা, অবশ্যই আমার সাতজন বেস্ট ফ্রেন্ডস।আর যাদের কথা উল্লেখ করব তাঁরা এক আমার মেয়ে এবং দুজন আমার বোনের সন্তান। বলতে গেলে এঁরাই আমার জীবন।
৯) আপনার স্বপ্ন ?
- ছোটবেলা থেকে আজও একটাই স্বপ্ন দেখে আসছি যে বেস্ট অ্যাক্ট্রেস অফ ইন্ডিয়া হিসাবে আমার নাম।
১০)আপনার আপ কামিং প্রজেক্ট সম্পর্কে বলুন?
- এই মুহূর্তে জি টিভির সিরিয়াল যেখানে নেগেটিভ ক্যারেক্টার হিসাবে 'হাসিনা বিবি'-র চরিত্রে অভিনয় করছি। পাশাপাশি ডাবিং আর্টিস্ট হিসাবে আমি
'সোন চিড়িয়া','মনিকর্নিকা ', 'র' ,'বাজিরাও মাস্তানি' সহ একাধিক সিনেমা এবং বেশ কিছু কার্টুন চরিত্র যেমন- 'ডোরেমন' 'মটু পাতলু' -তে কন্ঠ দিয়েছি। আপাতত আমার অভিনীত ২টি শর্ট ফিল্ম এবং ১টি ওয়েবসিরিজ রিলিজ হতে চলেছে। একটি শর্ট ফিল্মর নাম 'সাইট' এবং অপরটির নাম এখনো ঠিক হয়নি।
বলা ভালো ,অভিনেত্রী দেবশ্রী ঘোষ যেন প্রতিভার এক উজ্জ্বল নাম।
দেবশ্রী! ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা শুধুমাত্র দেশে নয় আপনার প্রতিভা ছড়িয়ে পড়ুক সর্বত্র।













Comments
Post a Comment