
আজ কলকাতায় অবস্থিত প্রেসক্লাবে লঞ্চ হল ভারতের বিখ্যাত ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড অদ্ভুতম্-এর দ্বিতীয় অ্যালবাম 'স্পিরিট অফ ফিউশন'। এই অ্যালবামটিতে রয়েছে মোট ১১টি ইনস্ট্রুমেন্টাল গানের সংকলন। ২০১৪ সালে যন্ত্রসংগীতের মাধ্যমে অদ্ভুতম্ -এর যাত্রা শুরু।এই ব্যান্ডের সদস্যরা হলেন সোমক সিনহা(লিড গিটারিস্ট),সুমন মিত্র(ব্যাসিস্ট),সপ্তর্ষি শিত(ড্রামার)।এছাড়াও রয়েছেন মৈনাক সরকার (ব্যান্ড ম্যানেজার),পৃথা সরকার(স্টাইলিস্ট এবং ক্রিয়েটিভ হেড )। মূলত ইন্দো-অক্সিডেন্টাল ফিউশন নিয়ে কাজ করে চলেছে এই ব্যান্ড। উদ্দেশ্য যন্ত্র সংগীতের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা। 'স্পিরিট অফ ফিউশন' -এই অ্যালবামটিতে রয়েছে 'ভৈরবী এক্সটেসি' নামক গান , যা রাগ ভৈরবীর সাথে পাশ্চাত্য ইডিএম -এর মেলবন্ধন। ভারতীয় রাগ এবং পাশ্চাত্যের বিভিন্ন বাদ্যযন্ত্রের যুগল সমাহার শোনা যাবে এখানে। একইসঙ্গে এই অ্যালবামটিতে আছে নতুনরূপে ভারতীয় সনাতন স্ত্রোত্ৰ 'আইগিরি নন্দিনী' এবং 'কাল ভৈরবা '।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য সরকার, অভিনেত্রী রেশমি ভট্টাচার্য, সুব্রত রায়, পন্ডিত প্রদীপ মুখার্জী, দেবাশিষ মল্লিক চৌধুরী, মডেল অক্ষিতা সিং, শতাব্দী চক্রবর্তী, শিল্পী দাস ,অদ্ভুতম্ ব্যান্ডের সকল সদস্য সহ প্রমুখ।

এদিন 'স্পিরিট অফ ফিউশন 'সম্পর্কে ব্যান্ডের লিড গিটারিস্ট সোমক সিনহা জানান," অদ্ভুতম্ কারোর একার প্রয়াস নয় এটা আমাদের যৌথ প্রয়াস।অ্যালবামের পাশাপাশি কিছু নতুন নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলাকে আরো দ্রুত নিয়ে যাওয়া।'রাভিয়ান 'নামক এক পোশাক এবং ফ্যাশন ব্যান্ডের সূচনা। এছাড়াও 'রুদ্রাক্ষ' নামক সংস্থার মাধ্যমে ভবিষ্যতে মানুষ তথা সমাজের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। শুধু তাই নয় স্কুল ,কলেজের নতুন নতুন প্রতিভাবানদের জন্য থাকবে মিউজিক ওয়ার্কশপ।"
এদিন পরিচালক অনিন্দ্য সরকার জানান, "
অদ্ভুতম্- এর এমন উদ্যোগকে সত্যি সাধুবাদ দিতে হয়। আমি ওদের পাশে আছি। এইভাবে এই প্রয়াস এগিয়ে চলুক এই কামনা করি।"
আপনাদের জানিয়েরাখি, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পরিচালক অনিন্দ্য সরকারের বাংলা ছবি 'ট্রাইএঙ্গেল'।
Comments
Post a Comment