ওয়েবসিরিজ ব্রাইডস-এর আগামী পর্বে দেখা যাবে ট্রান্সজেন্ডারের বিবাহ কাহিনী



সম্প্রতি হয়ে গেল পরিচালক শুভাঞ্জন রায় -এর পরিচালিত  ওয়েবসিরিজ 'ব্রাইডস' -এর আগামী পর্বের শ্যুটিং। মূলত ট্রান্সজেন্ডারের বিবাহ সম্পর্কিত কাহিনী নিয়ে গল্পের বুনন বেঁধেছেন পরিচালক। গল্পটি এমন একটি ছেলেকে কেন্দ্র করে যে একটি মেয়ের প্রেমে পড়ে যায়।পরবর্তীকালে সে জানতে পারে  ওই মেয়েটি অর্থাৎ তাঁর ভালোবাসার মানুষটি  একজন ট্রান্সজেন্ডার। তাঁরা কি পারবে একে অপরকে শুধু ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ? নাকি চিরতরে হারিয়ে যাবে তাঁদের ভালোবাসা! জানতে হলে দেখতে হবে ওয়েবসিরিজ 'ব্রাইডস'। খুব শীঘ্রই  ফ্লিজ মুভিজ -এ দেখানো হবে এই ওয়েবসিরিজ, যেটি একটি আন্তর্জাতিক অ্যাপ। এই সিরিজের প্রত্যেকটি পর্বে  থাকছে ভারতবর্ষের বিভিন্ন জাতি ,ধর্ম নির্বিশেষে বিবাহ সংক্রান্ত ধর্মানুষ্ঠানের নানান কাহিনী।  এই ওয়েবসিরিজের ক্যামেরা এবং এডিটিং -এর দায়িত্ব সামলেছেন শুভঙ্কর দে।

আপনাদের জানিয়েরাখি , 'ব্রাইডস' সিরিজের এই পর্বে  প্রকৃতপক্ষে ট্রান্সজেন্ডারদের অভিনয় করতে দেখা গেছে। যা সত্যি প্রশংসনীয়।

Comments