উচ্চশিক্ষিত হয়েও চার বন্ধু নিজের প্রোফাইল অনুযায়ী চাকরি পেতে ব্যর্থ। শহরে থাকতে থাকতে অর্থসঙ্কটে ক্রমশ হতাশ হয়ে পড়ে তাঁরা। এরই মাঝে কিমি, জোজো, রোনো, আকি এই চার বন্ধু ঠিক করে এসকর্ট বা জিগোলো সার্ভিসের ব্যবসা। কিন্তু এই ব্যবসায় কি সফলতা পাবে তাঁরা? নাকি তাঁদের জন্য অপেক্ষা করবে এক অন্য ঘটনা! এমনি গল্পের মোড়ক নিয়ে পরিচালক বাবাই সেন-এর আসন্ন ওয়েবসিরিজ 'বোকা সোডা'। সেক্স কমেডিতে ভরপুর এই ছবির পরদে পরদে রয়েছে জীবনযুদ্ধে চার বন্ধুর লড়াইয়ের গল্প। লাভস্টার প্রেজেন্টস এবং পেহেচান ফিউমেজ প্রোডাকশন পরিচালিত এই ওয়েবসিরিজ অভিনয় করেছেন সায়ন্তন ব্যানার্জী, মৃণালিনী চ্যাটার্জী, সপ্তর্ষি ঘটক, রেমো, প্রিয়া চৌধুরী, অর্পিতা বাগ, স্নেহা বিশ্বাস, শুভদীপ চ্যাটার্জী, বাবাই সেন, অরিজিৎ ঘোষ সহ প্রমুখ। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সন্দীপন ধর এবং গান গেয়েছেন সপ্তর্ষি ঘটক। সহকারী পরিচালক অরিজিৎ ঘোষ । ডিওপি-এর দায়িত্ব সামলেছেন নাদিম হোসেন এবং মনিরুল ইসলাম।
শনিবার কলকাতার প্রেস ক্লাবে সংগীত পরিচালক অশোক ভদ্র, অভিনেতা ববিন সেন,পরিচালক সহ ছবির সমস্ত কলাকুশলী এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে হয়ে গেল ওয়েব সিরিজ 'বোকা সোডা' -র ট্রেলার লঞ্চ।
এদিন ওয়েব সিরিজ 'বোকা সোডা' সম্পর্কে পরিচালক বাবাই সেন জানান, "এটি এক অন্য ধরণের গল্প। আমার প্রথম পরিচালিত ছবি এটি। প্রত্যেকেই নিজের বেস্টটাই দিয়েছে। কলকাতার বিভিনপ্রান্তে হয়েছে এই ছবির শ্যুটিং। ভালো লাগছে নতুন প্রতিভাবান ছেলেমেয়েদের সুযোগ করে দিয়ে । আশাকরি দর্শকদেরও খুবই ভালো লাগবে। "
নিজের অভিনীত চরিত্র 'কিমি' সম্পর্কে অভিনেত্রী মৃণালিনী চ্যাটার্জী জানান, "এটি আমার প্রথম বাংলা ওয়েবসিরিজ। আমি এখানে একজন স্বাধীনচেতা মহিলা এবং একইধারে মাস্টারমাইন্ড। খুব ভালোবেসে কাজটা করেছি। দর্শকদের ভালো লাগবে।"
আপনাদের জানিয়েরাখি, খুব শীঘ্রই মুক্তি পেতে চলছে ওয়েব সিরিজ 'বোকা সোডা'।





Comments
Post a Comment