২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এককথায় জমজমাট। আর তারই মাঝে সোমবার হল পরিচালক অপরাজিতা ঘোষের পরিচালিত ছবি 'মিস্টিক মেমোয়ার'-এর স্ক্রিনিং। প্রায় ৮০মিনিটের এই ছবিটির কাহিনী এক কিশোরের অনুভূতিকে কেন্দ্র করে। ছোট্ট কিশোর রিশু মা-বাবার প্রত্যাশা, সমাজের অদৃশ্য প্রতিযোগিতায় সে বড়ই ক্লান্ত । ঠিক করে বাড়ি থেকে পালিয়ে স্বাধীন থাকবে সে। সেইমত পালিয়ে যাওয়ার পথে তাঁর দেখা জ্যোতির সাথে। রিশুর কাছে জ্যোতি 'দাদা' হলেও অবাক করা ব্যক্তিত্ব ছোট্ট কিশোরের মনে দাগ কেটে যায়। আধুনিক যুগের সাথে কোন মিল নেই জ্যোতির। তাঁর নেই কোন সোশ্যাল মিডিয়ার ঘনঘটা, নেই কোন ফোন, নেই কোন টাকা এমনকি তাঁর জামায় নেই কোন পকেট। সে বড়ই স্বাধীন একাধারে মুক্ত বিহঙ্গ। জোত্যি এককথায় যেন বসন্তের দূত। জ্যোতি দাদা-র মাধ্যমে রিশুর পরিচিতি হয় তাঁর পঞ্চ অনুভূতির( শব্দ,গন্ধ, স্বাদ, স্পর্শ, দৃশ্য)-র সাথে। যেখানে সে উপলব্ধি করতে পারে পাঁচ ভিন্ন মানুষের অজনা জীবন কাহিনী। সে বুঝতে পারে যে স্বাধীন পথ ছোট্ট হৃদয় খুঁজতে চেয়েছিল ছিল তা উদ্দেশ্যহীন পথ। তাই ছোট্ট রিশু বাড়ি ফিরে আবার শুরু করতে চায় এক নতুন অধ্যায়।
এই ছবিতে অভিনয় করেছেন জুলহাজ জুবের, দিব্যাংশু দাস, শোভন চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা,অঙ্কিত বাগচী, আরজে রয়, অপরাজিতা ঘোষ।চিত্রনাট্যের দায়িত্ব সামলেছেন পরিচালক স্বয়ং।
আধুনিক যুগে ক্রমশ হারিয়ে যাচ্ছে পারস্পরিক আদানপ্রদান। যান্ত্রিকতার ঘেরাটোপে কাছের মানুষের সাথে সুসম্পর্কের পথের সন্ধান দিলেন অপরাজিতা তাঁর প্রথম পরিচালিত পূর্নদৈঘ্যের ছবি মিস্টিক মেমোয়ার-এর মাধ্যমে।

Comments
Post a Comment