সম্প্রতি কলকাতার আইসিসিআর-এ রাগা মিউজিকের পক্ষ থেকে প্রকাশিত হল শিল্পী কমলিকা ভট্টাচার্য রায়ের মিউজিক সিডি 'আমার মনের কথা'। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শ্রীমতী ইন্দ্রানী সেন, শ্রী সৈকত মিত্র, বিশিষ্ট সংগীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট, রাগা মিউজিকের কর্ণধার প্রেম কুমার গুপ্তা সহ অন্যান্য বিশিষ্টবর্গ। আধুনিক বাংলা গানের এই সিডিটিতে রয়েছে মোট আটটি গানের সংকলন। সংগীত পরিচালনায় শ্রী নবীন চ্যাটার্জী এবং গীতিকার শ্রী দেবপ্রসাদ চক্রবর্তী।
সংগীত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা হওয়ায় ছোটবেলা থেকেই গানের সাথে সখ্যতা কমলিকার। পরিবার থেকেই গানের শুরু। সংগীতে হাতেখড়ি মা শ্রীমতী শ্যামলী ভট্টাচার্য-এর কাছে। পরবর্তী ক্ষেত্রে পন্ডিত সুকুমার মিত্র এবং শ্রীমতী মঞ্জুশ্রী ভট্টাচার্য-এর কাছে আধুনিক এবং নজরুলগীতির তালিম নেওয়া। এখন কমলিকা অন্যান্য গানের তালিম নিচ্ছেন শ্রী নবীন চ্যাটার্জি- র কাছে। বর্তমানে তিনি মুম্বাই-এ জি এডুকেশনের অধীনে এক বাংলা ছড়ার সিডি রেকর্ড করার সুযোগ পেয়েছেন ।
এদিন এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রী দেবাশিস বসু।




Comments
Post a Comment