পুজো মানেই নতুনত্ব গানের সাগরে হারিয়ে যাওয়া। তাই সম্প্রতি রোটারি ক্লাব অফ সাউথ ক্যালকাটা ট্রাস্ট -এ রাগা মিউজিকের পক্ষ থেকে জয়দেব সেনের সুরে লঞ্চ হল 'মন মন্দিরে সুন্দর তুমি' মিউজিক সিডি । বিশিষ্ট পরিচালক শ্রী সন্দীপ রায়ের হাত ধরে হয়ে গেল এর অনুষ্ঠানিক উদ্বোধন। এই মিউজিক সিডিতে রয়েছে স্বনামধন্য সংগীত শিল্পীদের মোট নয়টি গানের সংকলন। যেখানে গান গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য, শম্পা কুন্ডু, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা গোস্বামী, তথাগত সেনগুপ্ত, এবং সুরঞ্জনা বসু। গীতিকার শ্রী শঙ্খনীল মুখোপাধ্যায় ও শ্রী রাজশ্রী মুখোপাধ্যায় । সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শ্রী জয়দেব সেন এবং যন্ত্রানুষঙ্গ পরিচালনায় শ্রী তপন কুমার দে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাগা মিউজিকের কর্ণধার শ্রী প্রেম কুমার গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments
Post a Comment