পুরোনো গানের নতুন মিশেলে আসছে 'লামহে'



পুজো মানে মনবাহারি গানে ভেসে যাওয়া। আজকাল গানের জগতে নতুন সংযোজন কভার সঙ্গস। পুরোনো গান নতুন ভাবে সুসজ্জিত করে  মেলে ধরার এই প্রচেষ্টায় ভেসেছে  নামী সংগীতশিল্পী থেকে শুরু করে সেলিব্রেটিরা । ঠিক তেমনি কালিপুজোয় মুক্তি পেতে চলেছে  তরুণ প্রজন্মের দুই সংগীত শিল্পী অসিমুক্তা খাগ এবং অর্জুন ভট্টাচার্য-এর  কভার সঙ্গস 'লামহে'। এই নতুন মোড়কে রয়েছে মোট পাঁচটি রোম্যান্টিক গানের সংকলন। যেখানে থাকছে বলিউডের হিট গান- 'ও সোনিয়ে', 'রাফু', 'বেখেয়ালি', 'মোহ মোহ কে ধাগে', 'দিল সামাল যা যারা' । আজ  খোলামেলা আড্ডায় শিল্পী অসিমুক্তা খাগ এবং অর্জুন ভট্টাচার্য, জানালেন তাঁদের আসন্ন কভার সঙ্গস সম্পর্কিত কিছু অজানা তথ্য।


মুম্বাইনিবাসী অসিমুক্তা একসময় আইটি সেক্টরে কর্মরত থাকলেও সংগীতের প্রতি ভালোবাসা ছিল তাঁর বরাবরই। ক্যাসিকালে তালিম নিলেও সব ধরনের গানেই বেশ স্বাচ্ছন্দ্য তিনি। নিজের অদম্য ইচ্ছাশক্তিকে  পাশে রেখে তাঁর এই অভিনব প্রয়াস। নিজেদের  আসন্ন কভার সঙ্গস -এর বিশেষত্ব সম্পর্কে  তাঁর  মত, " কিছু ভালোলাগার গান ভালোবেসে গেয়েছি। শ্রোতারা এগুলো একবার শুনলে বারবার শুনতে চাইবেন।  গানগুলি  ঠিকমত বাস্তবাহিত করার জন্য আমরা খুবই পরিশ্রম করেছি।"

একইসঙ্গে তিনি আরো জানান, "অর্জুন খুবই ফেন্ডলি। কাজ করার মুহূর্তগুলো খুবই মধুর। ইতিমধ্যে আমার গুরুজি গানগুলি শুনেছেন, তিনি উচ্ছাসিত। এবার শুধু কালিপুজোয় শ্রোতাদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করছি। "




অন্যদিকে  অন্যতম শিল্পী অর্জুন জানান, "ফেসবুকের হাত ধরে অসিমুক্তা-র গান শোনা। খুবই ডেলিকেটেড । যারা বিষয় নিয়ে চর্চা করে তাদের কাছ থেকে অনেক শেখা যায়। তখনই ভাবি আমাদের একসাথে কাজ করা উচিত। ফলস্বরূপ 'লামহে' ।"


বলিউড কিংবা টলিউড একজন সংগীতশিল্পী হিসাবে দুজনেই মনে করেন, বাঙালির ক্রিয়েটিভিটি প্রচন্ড বেশি। সেইসুবাদে পরিবেশ ভিন্ন হলেও কাজ করার পরিস্থিতি এক।


বলাইযায়,  কভার সঙ্গস 'লামহে'-এর হাত ধরে কালিপুজোয় ইউটিউবে গান দরিয়ায় ভাসতে চলছে গানপ্রেমীরা।

Comments