গান দরিয়ায় মিউজিক সিডি 'সুরের বাহার'



সম্প্রতি কলকাতার বুকে  রাগা মিউজিক এবং সিম্ফোনি-র যৌথ উদ্যোগে প্রকাশিত হল গানের ডালি নিয়ে সুসজ্জিত মিউজিক সিডি  'সুরের বাহার'। কলকাতার আইসিসিআর-এ এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিশিষ্ট সংগীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট, শ্রী প্রতাপ রায়, শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়, শ্রী স্বপন সেন, জনপ্রিয় বাচিক শিল্পী শ্রী সতিনাথ মুখোপাধ্যায়, শ্রী যাদব মন্ডল, শ্রী গৌতম দে, রাগা মিউজিক ও সিম্ফোনির কর্ণধার শ্রী প্রেম কুমার গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 এই মিউজিক সিডিতে রয়েছে  সংগীত শিল্পী রাঘব  চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, শম্পা কুন্ডু , মনোময় ভট্টাচার্য, দীপঙ্কর চট্টোপাধ্যায়, দেবারতী ব্যানার্জী, সুজয় ভৌমিক এবং সুস্মিতা গোস্বামী-র অসাধারণ মোট আটটি গানের সংকলন। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শ্রী প্রতাপ রায়, শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়, শ্রী কল্যাণ সেন বরাট এবং শ্রী স্বপন সেন। গীতিকার শ্রী অনিমেষ কুমার চৌধুরী। 

Comments