নামি-দামি পুজো মণ্ডপ যখন ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে দুর্গাপুজোর লড়াইয়ে ৷ ঠিক তারই মাঝে এক অভিনবত্বের ছোঁয়া দেখা গেল দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের পুজো মন্ডপে। এবার শুধুমাত্র জিভের স্বাদ বদলানো নয় আইটিসি-র মুখরোচক বিংগো
ট্যেরে মেরে দিয়ে সজ্জিত হল দেবী প্রতিমা থেকে পুজো মন্ডপ । থিম আর্টিস্ট কার্তিক চন্দ্র পালের হাতের জাদুতে মুগ্ধ দর্শনার্থীরা।
এই অভিনব ভাবনা সম্পর্কে শিল্পী কার্তিক চন্দ্র পাল জানান, "বিংগো খেতে যেমন মানুষ ভালোবাসে তেমনি ঠাকুর দেখতেও ভালোবাসে। এই দুইয়ের সমন্বয়ে আমাদের এই ভাবনা। প্রায় একমাস ধরে ২০জন সদস্য মিলে আমরা এটি গড়ে তুলেছি। মন্ডপের দেবী প্রতিমা থেকে শুরু করে এখানে ৬টি মডেল বিংগো
ট্যেরে মেরে দিয়ে তৈরি। রিয়েলেস্টিক আবরণে সেজে উঠেছে এই মণ্ডপ। একইসঙ্গে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া আলপনার কারুকার্য।"
শুধু সাজসজ্জায় নয় প্যান্ডেলের বাইরে রয়েছে বিংগো ট্যেরে মেরে-র স্টল ,যেখানে উপভোগ করতে পারবেন সুস্বাদু ঝালমুড়ি ও চাট ।




Comments
Post a Comment