কলকাতার বুকে জোরকদমে চলছে বাংলা ছবি 'ব্যান্ড-হু' -র শ্যুটিং



'বন্ধু' ব্যান্ডের চিফ ভোকালিস্ট সৈকত যখন বেশ কিছু নতুন ছেলে মেয়ে নিয়ে ব্যান্ড ছেড়ে চলে যায় ।  আর সেইসময়  এই খবর ছড়িয়ে পড়ায়  বন্ধ হয়ে যায় প্রোগ্রামের কন্ট্রাক্ট। আসে ব্যান্ড বন্ধ করে দেওয়ার প্রস্তাব। কিন্তু এই কঠিন পরিস্থিতে হাল ছাড়তে নারাজ  ব্যান্ডের অন্যান্য সদস্য অর্ক, জিশা ,বাজু এবং তন্ময়। শেষ বারের মত  লড়াই-এ নামে তাঁরা। শুরু হয় নানান চড়াই উতরাইয়ের পথ। তাঁরা কি সত্যিই পারবে  তাঁদের সাধের ব্যান্ডকে ধরে রাখতে  নাকি বিফল হবে তাঁদের স্বপ্ন ?  এমনি গল্পের মোড়ক  নিয়ে পরিচালক অরিজিৎ চ্যাটার্জী-র আসন্ন বাংলা ছবি 'ব্যান্ড-হু'। ব্যান্ডের স্ট্রাগেল ,ঘাত-প্রতিঘাত, রোমান্স এই সবকিছুরই এক অন্য মিশেল পর্দায় নিয়ে আসতে চলেছেন তিনি। ওম ওশান মুভিজ প্রেজেন্টস্  পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন সৌরভ দাস, পূজারিণী ঘোষ, সমদর্শী দত্ত, সৌরভ চ্যাটার্জী, পার্থসারথী ,সৌরভ চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় ,মানসী সিনহা সহ আরো অনেকে।  কলকাতায় অবস্থিত ভারতলক্ষী স্টুডিওতে চলছে ছবির শ্যুটিং। কাহিনী লিখেছেন অরিজিৎ ও রজত  এবং স্ক্রিপ্ট প্রমিত ঘোষ-এর। প্রযোজক রজত সাহা, সঞ্জয় দাস এবং রাজু ঘোষ। ছবিতে রয়েছে পাঁচটি গান। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দিব্যেন্দু।


এদিন নিজের ৫তম ছবি সম্পর্কে পরিচালক অরিজিৎ চ্যাটার্জী জানান, " কলকাতা ছাড়াও আলিপুরদুয়ারে চলবে ছবির শ্যুটিং। সবাই নিজের বেস্টটা দিচ্ছে। ব্যান্ড-হু এক অন্য ধরনের ছবি।আশাকরি দর্শকদের খুবই ভালো লাগবে।"

রিয়েল লাইফে একজন সিঙ্গার হিসাবে ব্যান্ডের হাত ধরে জীবনের প্রথম পথ চলা শুরু তাঁর। সেই অভিনেতা সৌরভ দাস এই ছবিতে  অভিনয় করছেন অর্ক-র চরিত্রে।অভিনীত চরিত্র সম্পর্কে অভিনেতা জানান,   "ছবিতে আমি একজন  বেসিস্ট। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে তাঁর বেসিস্ট থেকে একজন ভোকালিস্ট হয়ে ওঠার গল্প। এরইমাঝে তাঁর জীবনে আসে প্রেম। একাধারে ব্যান্ড পলিটিক্স এবং জীবনের গল্প 'ব্যান্ড-হু'।"

ছবিতে জিশা-র চরিত্রে রয়েছেন অভিনেত্রী পূজারিণী ঘোষ। নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি জানান, "একজন ড্রামারের ভূমিকায় অভিনয় করছি। বরাবরই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি।  সেইভাবে কোনদিন ড্রামস বাজানো শিখিনি। আগেরদিন মাত্র ২০মিনিট  এটা শিখলাম। তারপর যা করেছি নিজেই করেছি। এরকম অভিজ্ঞতা এই প্রথম। বেশ ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড।"


আপনাদের জানিয়েরাখি, চলতি বছরে ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এক অন্য ধরনের বাংলা ছবি  'ব্যান্ড-হু'।



Comments