অনুগামীদের প্রার্থনায় মোহময় হয়ে রইল গজল সম্রাজ্ঞী জেনিভার জন্মদিন



জন্মদিন, বছরের অন্যান্য দিন থেকে এক আলাদা উন্মাদনা নিয়ে আসে এই দিন। রাজা বাদশার যুগ থেকে  আধুনিক যুগ,  জন্মদিন মানেই সেলিব্রেশন।  গত মঙ্গলবার কলকাতায় অবস্থিত স্প্রিং ক্লাবে মহা জাঁকজমকে 'হ্যাপিয়েস্ট বার্থ ডে’ সেলিব্রেট করলেন জনপ্রিয় গজল শিল্পী তথা অভিনেত্রী জেনিভা রায়। এদিন কেক কেটে ,নিজের সুরেলি কণ্ঠে অসাধারণ গজল পরিবেশনে আলোকিত করলেন স্বর্ণালী সন্ধ্যা। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ পরিবার পরিজন।


জন্মদিন মানেই তো স্পেশ্যাল মুহূর্ত তাই  ফ্যানেদের ফুল, কেক ,কবিতার মাধ্যমে রঙিন হয়ে ওঠে তাঁর এদিনের সকাল। সারা বছরের কর্মব্যস্ততায় নিজের অনুগামীদের সাথে মন খুলে কথাবার্তা হয়ে ওঠে না তাঁর , তাই বছরের এই দিনটা  সোশ্যাল মিডিয়ার  মাধ্যমে নিজের ভক্তদের সাথে একাত্ম হন এই সুরেলি গায়িকা।


এদিন এই শুভ অনুষ্ঠান সম্পর্কে জেনিভা জানান, "মায়ের আশীর্বাদে  আরো স্পেশ্যাল হয়ে ওঠে এই দিনটি।  অনুগামীদের প্রার্থনাই আমার প্রাপ্তি।"

এদিন তিনি আরো জানান, "খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন গজল অ্যালবাম 'মুনতাজির'। যেখানে গানের কথা লিখেছেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা এবং মিউজিক দিয়েছেন নওশাদ আলী। বলা ভালো এটা  আমার ড্রিম প্রজেক্ট। এই প্রথম আমার গানে থাকছে কাওয়ালি।এছাড়াও রিলিজের তালিকায় রয়েছে 'সাঙ্গদিল'। পাশাপাশি শুরু হবে দুটো বাংলা ছবির কাজ। যেখানে অভিনয়  করবেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।"


আপনাদের জানিয়েরাখি, খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস রুম্পা এন্টারটেইনমেন্ট। পাশাপাশি জেনিভা শ্রোতাদের উপহার  দিতে চলেছেন  আরবি অ্যালবাম এবং একইসঙ্গে কভার সঙ্গস মির্জা গালিব সিরিজ।

বলাইযায়, নাচে গানে অনুগামীদের সাথে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন গজল রানী জেনিভা রায়।

Comments