চলচ্চিত্র দুনিয়ায় যেমন দিনে দিনে বদলাচ্ছে আদল তেমনি উঠে আসছে তরুণ পরিচালকদের সারি। স্বল্প দৈর্ঘ্যের ছবি হোক কিংবা পূর্ণ দৈর্ঘ্যের ছবি, বাঁধা ছকের গন্ডি সরিয়ে দর্শকদের কাছে উপহার স্বরূপ আসছে ভিন্ন সাধের ছবি। ঠিক তেমনি বাংলা ইন্ডাস্ট্রির চালচিত্রে এক তরুণ প্রতিভাবন পরিচালক অজিতাভ বরাট। যার ছবির মাধুর্যে সিনেমাপ্রেমীদের কাছে তিনি বেশ পরিচিত মুখ।এবছর কালীপুজোয় মুক্তি পাচ্ছে এম্বিশন প্রোডাকশন প্রযোজিত অজিতাভ বরাটের পরিচালিত ভিন্ন স্বাদের থ্রিলার ছবি 'দ্যা শ্যাডো ইন দ্যা ডার্কনেস'। চারজন নায়িকা নিয়ে এই ছবির গল্প । যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেঘনা হালদার , মৌ বৈদ্য এছাড়া ছবিতে অভিনেত্রী নেহা এবং নন্দিতার অভিনয় বেশ প্রশংসনীয় । তবে এই ছবির মুখ্য চরিত্র যাকে কেন্দ্র করে তার অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী পরিচালক।
এরই মাঝে সপ্তমীতে মুক্তি পাচ্ছে এই ছবির তিনটি অসাধারণ গান। যেখানে কন্ঠ দিয়েছেন পার্থ ব্যানার্জি, রেশমী পোদ্দার, অজয় চক্রবর্তী এবং দিয়া। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন পার্থ ব্যানার্জি, শ্রী দেবা এবং অজয় চক্রবর্তী। ডিওপি সামলেছেন তনয় রায় এবং পরিচালক অজিতাভ স্বয়ং। ছবির প্রযোজক শ্রীমতী শর্মিলা সাহা এবং কাহিনীকার শুভাঞ্জন রায় , যিনি একইসঙ্গে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন এই ছবিতে। নতুন প্রজন্মের কাছে ছবির গানগুলি খুবই জনপ্রিয় হবে বলে আশ্বাস পরিচালক সহ গোটা টিম।
নিজের ছবির সফলতা সম্পর্কে সদাই মৃদুভাষী এই পরিচালক মনে করেন শুধুমাত্র ভালো কন্টেন্ট হতে পারে ছবির ইউএসপি। একইসঙ্গে প্রতিনিয়ত দর্শকদের ভালো ছবি উপহার দিলেও বাংলা ইন্ডাস্ট্রির সম্পর্কে অজিতাভ-র কণ্ঠে রয়েছে কিছু আক্ষেপের সুর। তাঁর মতে , প্রযোজক বা লগ্নিকর্তা যদিও দুটো সম্পূর্ণ আলাদা , কিন্তু এই দুটো জিনিস এখনকার সময়ে মিলেমিশে গেছে , আর আসল সমস্যা সেখানেই । প্রচুর ভুল জায়গায় লগ্নি হচ্ছে এবং সেই সমস্ত পরিচালকেরা যথেচ্ছ টাকা খরচ করে একটা নিম্নমানের সিনেমা তৈরী করছেন যেখানে শিল্প , সংস্কৃতি কিংবা প্রযুক্তির লেশমাত্র নেই । তিনি মনে করেন , প্রযোজকরা আগে সঠিক পরিচালক নির্বাচন করলে এবং একইসঙ্গে নতুন প্রজন্মকে নিয়ে কাজ করার ঝুঁকি নিলে তবেই বাংলা ইন্ডাস্ট্রির ফিরে আসবে সঠিক দিশা।
অজিতাভ শুধুমাত্র একজন সফল পরিচালকই নন, পাশাপাশি তাঁর রয়েছে 'অজিতাভ বরাট মিডিয়া প্রোডাকশনস" নামক নিজস্ব একটি প্রোডাকশনস সংস্থা। যেখানে প্রতিনিয়ত ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিচ্ছেন তিনি একইসঙ্গে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করার সুযোগ পাচ্ছে নতুন প্রজন্ম। তাঁর আশ্বাস এই সংস্থার মাধ্যমে ভবিষ্যতে সিনেমা জগতে উঠে আসবে আরো নতুন নতুন প্রতিভা।
আপাতত পরিচালক অজিতাভ বরাট পরিচালিত
থ্রিলার ছবি 'দ্যা শ্যাডো ইন দ্যা ডার্কনেস' -এর মুক্তির অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।








great , go ahead ,ajitava & Subhanjab
ReplyDeleteeagerly waiting for see
Congo dada
ReplyDelete